ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত ১৬ বছর আ.লীগের ভেতরে লুকিয়ে ছিল: রাশেদ খাঁন নেতানিয়াহুকে ‘জাহান্নামে’ পাঠানোর হুঁশিয়ারি ইরানি জেনারেলের মিয়ানমারের বিরল মৃত্তিকা: চীন-ভারতের নতুন ভূরাজনৈতিক রণক্ষেত্র সবজির দাম কমলেও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা অব্যাহত বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, অস্ত্র ও ইয়াবাসহ ভারতীয় আটক প্রযুক্তির যুগে দাওয়াহর সম্ভাবনা ও দাঈদের নিয়ত রক্ষার চ্যালেঞ্জ নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৭২ নেপালে ভয়াবহ বিপর্যয়: চট্টগ্রামে চরম উৎকণ্ঠায় নেপালি শিক্ষার্থীরা নেপালের বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ৩ কোটি ডলারের আবেদন রেড ক্রসের ঋণের চাপে সপরিবারে আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু আটক

রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চালক ও পথচারীদের বিশেষ সতর্কতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকায় গতকাল শনিবার (১১ জুলাই) গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাত আজ রোববার সকালেও অব্যাহত রয়েছে। ভোর থেকে একটানা মুষলধারে বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে দিনের শুরুতেই চরম দুর্ভোগের মুখে পড়েছেন নগরবাসী।

এই পরিস্থিতিতে পথচারী ও মোটরসাইকেল চালকদের বিশেষ সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ট্রাফিক বিভাগ জানিয়েছে, টানা ভারি বর্ষণের ফলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাকলি র‍্যাম্পের নিচের অংশ, বনানী, খিলক্ষেত, ঢাকা গেট এবং মহানগরের বিভিন্ন নিচু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর প্রভাবে সংশ্লিষ্ট সড়কগুলোতে যানবাহন চলাচল ধীরগতিতে হচ্ছে এবং বেশ কিছু স্থানে যানজটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কাকলি মোড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে নেমে আসা যানবাহন এবং নিচের সড়কে চলাচলকারী যানবাহনকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

  • জলাবদ্ধ এলাকায় ধীরগতিতে যানবাহন চালান এবং নিরাপদ দূরত্ব বজায় রাখুন।
  • সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার করুন।
  • ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলুন এবং ধৈর্য ধারণ করুন।

গুলশান ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সকলকে ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, চালক ও পথচারীদের বিশেষ সতর্কতা

আপডেট সময় : ১১:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬