ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসে ছাত্রদলের সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলা নিয়ে উদ্বেগ যুক্তরাজ্য থেকে ২৭ ইসরাইলি কূটনীতিক বহিষ্কারের হুঁশিয়ারি ৩১ অক্টোবর কুষ্টিয়া অভিমুখে লংমার্চ করবে ১১ দলীয় জোট গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার সংঘর্ষে বৃদ্ধা নিহত যশোরে কিশোরীর মৃত্যু: আত্মগোপনে ইসকনের অভিযুক্তরা, এখনো মেলেনি হদিস ৪৯তম বিশেষ বিসিএস: বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিল সরকার হোমার থেকে এআই: কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গল্পকারের ভবিষ্যৎ বিচারহীন পুনর্মিলন কেবল সংঘাতের সাময়িক বিরতি: বে অব বেঙ্গল কনভারসেশন রংপুরে ২১ কেজি ওজনের কালী মূর্তিসহ রজব আলী গ্রেপ্তার স্লো ওভার-রেটের দায়ে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দুই দলকেই জরিমানা

দেশে এখনো একটি দল ইসলামী শাসন চায় না: এটিএম আজহারুল ইসলাম

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৪০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে এখনো একটি রাজনৈতিক দল ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। সোমবার (৫ অক্টোবর) রাতে রংপুরের তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলী মেডিকেল উম্মে আক্কিল হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ (কুষ্টিয়া সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। তিনিও সমাজে ইসলামী আদর্শ, নৈতিক মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিশদভাবে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, সমাজে ইসলামী আদর্শ ও মূল্যবোধকে প্রতিষ্ঠিত করা অত্যন্ত জরুরি। একটি কল্যাণময় সমাজ গঠনে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে পাগড়ি তুলে দেওয়া হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পাগড়ি প্রদানকে কেন্দ্র করে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের চরিত্র গঠন ও নৈতিক মূল্যবোধ অর্জনে ইসলামী শিক্ষার অপরিহার্যতার কথা স্মরণ করিয়ে দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

দেশে এখনো একটি দল ইসলামী শাসন চায় না: এটিএম আজহারুল ইসলাম

আপডেট সময় : ১২:৪০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬