ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে হামলার প্রস্তুতি নিতে মার্কিন বাহিনীকে পেন্টাগনের নির্দেশ সিরাজগঞ্জে বিস্ফোরক মামলায় পদচ্যুত ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার দুর্গাপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা, ২৩ মণ্ডপে সিসিটিভি বাধ্যতামূলক গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হবে ঢাকা, প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ মা ইলিশ রক্ষা অভিযান: প্রথম রাতেই পটুয়াখালীতে তিনজনের কারাদণ্ড ফেসবুকে প্রেম ও মুঠোফোনে বিয়ে, পরে প্রবাসী জানলেন স্ত্রী আসলে তরুণ ‘আবরার হত্যার সময় শিবিরের অনেকে ছাত্রলীগ সেজে বেঁচেছিল’: রাশেদ খান ইসরাইল ছাড়ছেন ২০ বৃটিশ কূটনীতিক, জেরুজালেমে কনস্যুলেটের নাম বদল স্থানীয় নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে বাধা নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকায় পৌঁছাল রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামের চালান

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ প্রতীক্ষা ও নানা আলোচনার পর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য ইউরেনিয়ামের চালান বাংলাদেশে এসে পৌঁছেছে। রাশিয়ার একটি বিশেষ এয়ার কার্গো বিমান আকাশপথের যাবতীয় জটিলতা কাটিয়ে গত ২ অক্টোবর শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে মোট ৯টি ফ্লাইটে ইউরেনিয়ামের এই চালানগুলো দেশে আসবে। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য বাড়তি ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বল রয়েছে। রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের এই চালানগুলো বাংলাদেশে পৌঁছাবে।

এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিল। সেই জ্বালানি চলতি বছরের মে মাসে পারমাণবিক চুল্লিতে সফলভাবে স্থাপন করা হয়েছে।

এদিকে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভের কার্যকারিতা যাচাইয়ের জন্য পরীক্ষা চলছে। এর মধ্যে প্রথম দুটি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয়টিতে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। ফলে তৃতীয় ভালভটি পুনরায় পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঢাকায় পৌঁছাল রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামের চালান

আপডেট সময় : ০২:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬