ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খুলনায় ক্রিসেন্ট জুট মিলের জায়গায় ফিড কারখানা, শ্রমিকদের বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:২৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুট মিল লিজ নিয়ে সেখানে পাটকলের পরিবর্তে ফিড কারখানা স্থাপনের অভিযোগ উঠেছে মাহাবুব এন্ড কোং-এর বিরুদ্ধে। এই উদ্যোগের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং মিলটি পুনরায় চালুর দাবিতে খুলনায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পাটকল শ্রমিকরা।

রোববার সকাল পৌনে ১০টার দিকে বন্ধ থাকা প্লাটিনাম, দৌলতপুর, ক্রিসেন্ট ও খালিশপুর জুট মিলের শ্রমিকরা ক্রিসেন্ট জুট মিলের প্রধান ফটকে জড়ো হন। সেখান থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং পরে মিল গেটের সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন।

জাতীয়তাবাদী পাটকল শ্রমিক দল খুলনা আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের খালিশপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবু দাউদ দীন মোহাম্মদ মৃধা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লবুর রহমান কুদ্দুস, প্লাটিনাম এমপ্লয়ীজ ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. আশরাফ হোসেন, খুলনা বিভাগীয় খাদ্য পরিবহন সড়ক পথ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির, ৮ নম্বর ওযার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ও সাধারণ সম্পাদক মো. সবুজ হাওলাদার। এছাড়া আরও বক্তব্য দেন ক্রিসেন্ট শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, খালিশপুর শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সম্পাদক মো. মনির হোসেন এবং শ্রমিক নেতা মোশারফ হোসেন, মো. মঈন উদ্দীন, মো. সেলিম, মো. আ. রাজ্জাক তালুকদার, মো. সাইদুল ইসলাম ও মো. আনোয়ার হোসেন।

কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট জুট মিলটি লিজ নিয়ে সেখানে পাটকল চালু করার কথা ছিল। কিন্তু তা না করে সেখানে ফিড কারখানা স্থাপন করা হচ্ছে, যা দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই জুট মিলটি পুনরায় চালুর সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে। তারা অবিলম্বে এই ফিড কারখানার কার্যক্রম বন্ধ করে ক্রিসেন্ট জুট মিলকে আগের মতো জুট মিল হিসেবে চালু করতে সরকারের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে বন্ধ থাকা অন্যান্য পাটকলগুলোও দ্রুত চালুর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করার আহ্বান জানান তারা।

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ০৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩: ০৮

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

খুলনায় ক্রিসেন্ট জুট মিলের জায়গায় ফিড কারখানা, শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ০৩:২৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬