ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে স্পিকারের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের আলোচনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। রোববার (২০ সেপ্টেম্বর) স্পিকারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার বাংলাদেশের সঙ্গে ইতালির দীর্ঘদিনের অকৃত্রিম বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ১৯৭২ সালে ইতালির স্বীকৃতির মাধ্যমে এই সম্পর্কের সূচনা হয়েছিল। স্পিকার আরও জানান, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে ইতালি বাংলাদেশি পণ্যের একটি বড় গন্তব্য এবং বাংলাদেশের অভিবাসীদের প্রতি ইতালি সবসময়ই উদারতা প্রদর্শন করে আসছে।

রোহিঙ্গা সংকটের কথা তুলে ধরে স্পিকার বলেন, এই সংকটে তাদের পুনর্বাসনের জন্য ইতালি সরকার প্রতি বছর বাংলাদেশকে বড় ধরনের আর্থিক সহায়তা দিয়ে থাকে। এছাড়া, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে ইতালি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং ইতালির বিভিন্ন যন্ত্রপাতি বাংলাদেশের বাজারে সহজলভ্য। স্পিকার আশা প্রকাশ করেন যে, দুই দেশের এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও কৌশলগতভাবে বিস্তৃত হবে।

ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশকে ইতালির পুরোনো বন্ধু হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালি সরকার সবসময়ই দৃঢ় সমর্থন দিয়ে আসছে। রাষ্ট্রদূত দুই দেশের সংসদের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদের সফর বিনিময়ের মাধ্যমে সংসদীয় কূটনীতি জোরদারের আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, বাংলাদেশ থেকে তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও সিরামিকপণ্য প্রচুর পরিমাণে ইতালিতে রপ্তানি হয়।

বৈঠকে উভয় পক্ষ সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, রোহিঙ্গা সংকট সমাধান এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান ও কূপ খননের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্পিকার বাংলাদেশের উপকূলীয় এলাকায় গ্যাস ও তেল উত্তোলনে ইতালির বাণিজ্যিক কোম্পানিগুলোকে বিনিয়োগের আমন্ত্রণ জানান।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

সংসদীয় কূটনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে স্পিকারের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের আলোচনা

আপডেট সময় : ০৩:৩৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬