ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙামাটিতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩৫ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জন আটক মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রাখার দৃশ্যে ইরানে নাট্যদলের বিরুদ্ধে মামলা কোহলির রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দাপুটে জয় রোনালদোকে বেঞ্চে বসিয়ে নরওয়ের মাঠে জয় পেল পর্তুগাল দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার গোপনে আবুধাবি সফরে নেতানিয়াহু, বৈঠক আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪

ডেঙ্গুতে প্রাণিসম্পদ কর্মকর্তা তবারক আলীর মৃত্যু, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের সিনিয়র সায়েন্টিফিক অফিসার মো. তবারক আলীর মৃত্যু হয়েছে। তার এই অকাল প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

৩৩তম বিসিএস (লাইভস্টক) ক্যাডারের এই কর্মকর্তা বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের আল মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের এনিম্যাল ব্রিডিং শাখার সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন।

এক শোকবার্তায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বলেন, মো. তবারক আলী ছিলেন অত্যন্ত দক্ষ, নিষ্ঠাবান ও একজন মেধাবী প্রাণিসম্পদ কর্মকর্তা। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে তার অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তার অকাল মৃত্যু এই খাতের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার চলে যাওয়ার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তাকে হারাল। তার কর্মনিষ্ঠা ও পেশাদারিত্ব সহকর্মীদের কাজের ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে প্রাণিসম্পদ কর্মকর্তা তবারক আলীর মৃত্যু, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

আপডেট সময় : ১০:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬