ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আশুলিয়ায় দম্পতি ও ভ্রূণ হত্যা: সম্পর্কের জেরে খুনের কথা স্বীকার যুবকের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি ভবনের দোতলার তালাবদ্ধ কক্ষ থেকে আলমগীর কবির (৪৫), তাঁর স্ত্রী নাজমা খাতুন (৩৯) এবং তাঁদের অনাগত সন্তানের ভ্রূণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় পিবিআই মনিরুজ্জামান ওরফে হৃদয় (৪৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এন এম মোর্শেদ জানান, গ্রেপ্তার মনিরুজ্জামান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তিনি জানিয়েছেন, নিহত নাজমা খাতুনের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এই বিষয়টি আলমগীর কবির জেনে যাওয়ায় তাঁদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

ঘটনার দিন নাজমা ও আলমগীর আসামি মনিরুজ্জামানের বাসায় গিয়ে তাঁকে তাঁদের নিজেদের বাসায় নিয়ে আসেন। সেখানে কথা–কাটাকাটির একপর্যায়ে আলমগীর ও মনিরুজ্জামানের মধ্যে মারামারি শুরু হয়। পিবিআইয়ের তথ্যমতে, মারামারির সময় অন্তঃসত্ত্বা নাজমার পেটে লাথি মারলে তাঁর গর্ভের সন্তানটি মারা যায়। এরপর মনিরুজ্জামান ওই দম্পতিকে হত্যা করে পালিয়ে যান।

পুলিশ জানায়, গত শনিবার ওই কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধারের পরদিন নিহত নাজমার বড় বোন শাপলা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে মনিরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই নিহত নাজমার পার্স, সিমসহ মুঠোফোন ও পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা নিয়ে তদন্ত চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

আশুলিয়ায় দম্পতি ও ভ্রূণ হত্যা: সম্পর্কের জেরে খুনের কথা স্বীকার যুবকের

আপডেট সময় : ০৪:৫০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬