ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীর মাথা থেঁতলে হত্যা, প্রেমিক আটক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮: ৩৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে হুসনে আরা খাতুন (৩৫) নামে এক যৌনকর্মীকে মাথায় ইট দিয়ে আঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। বুধবার দিনের কোনো এক সময়ে তার নিজ ঘরের ভেতর এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের কথিত প্রেমিক মোস্তাক ডাক্তারকে আটক করেছে পুলিশ।

নিহত হুসনে আরা ময়মনসিংহের ধোবাউড়া থানার মুক্তাগাছা এলাকার আবু তালেবের মেয়ে। তিনি দৌলতদিয়া যৌনপল্লীর রুবেল শেখের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ১১টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে যেকোনো সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা হুসনে আরার ঘরে প্রবেশ করে। তারা মাথায় ইট দিয়ে আঘাত করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যা ৬টার দিকে বাড়িওয়ালার স্ত্রী লাকি দরজা খুলে হুসনে আরাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন এবং গোয়ালন্দঘাট থানা পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ীর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক মোস্তাক ডাক্তার একজন পল্লী চিকিৎসক। এর আগে গত সোমবারও এই যৌনপল্লীতে সোনিয়া আক্তার নামে আরেক যৌনকর্মী তার কথিত প্রেমিক জুয়েলের মারধরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। ওই ঘটনায় অভিযুক্ত জুয়েলকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

দৌলতদিয়া যৌনপল্লীতে যৌনকর্মীর মাথা থেঁতলে হত্যা, প্রেমিক আটক

আপডেট সময় : ০৯:০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬