ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান মাদক সেবন ও কারবারে জড়িত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত কৃষক দল নেতা ফয়সাল যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্লিপার বাস চলাচলে বাধা না দিতে হাইকোর্টের নির্দেশ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বৈধ অনুমোদন ও রেজিস্ট্রেশনপ্রাপ্ত স্লিপার বাস চলাচলে কোনো প্রকার বাধা দেওয়া যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ প্রদান করেন। বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির করা একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন, যেখানে বাসের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং বাস আটক, জব্দ বা ডাম্পিং না করার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির আইনজীবী মাহফুজার রহমান জানান, দীর্ঘদিন ধরে অমনি বাস হিসেবে রেজিস্ট্রেশন নিয়ে স্লিপার বাসগুলো বৈধভাবে সড়কে চলাচল করছে। তিনি উল্লেখ করেন, স্লিপার বাস মানসম্মত কি না তা নিরূপণের প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও গত ১১ আগস্ট থেকে বিআরটিএ এসব বাসের বিরুদ্ধে অভিযান শুরু করে। মালিকপক্ষের দাবি, বিআরটিএ যেহেতু স্লিপার বাস নামে কোনো আলাদা ক্যাটাগরি রাখেনি, তাই তারা অমনি বাস হিসেবেই রেজিস্ট্রেশন দিয়েছে।

অন্যদিকে বিআরটিএর আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম আদালতের আদেশের বিপরীতে ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, বিআরটিএ স্লিপার বাস বা ডাবল ডেকার হিসেবে কোনো রেজিস্ট্রেশন বা রুট পারমিট দেয়নি। তার মতে, অমনি বাস হিসেবে রেজিস্ট্রেশন নিয়ে পরে কাঠামো পরিবর্তন করে স্লিপার বাসে রূপান্তর করা হয়েছে, যা সড়ক পরিবহন আইনের ৪০ ধারার লঙ্ঘন। তিনি দাবি করেন, আদালত কেবল আইন মেনে বিআরটিএর অনুমোদন পাওয়া বাসগুলোর বিষয়েই আদেশ দিয়েছেন, কিন্তু অননুমোদিত স্লিপার বাসের বিষয়ে কোনো নির্দেশনা দেননি।

উল্লেখ্য, গত বছর ১৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান অননুমোদিত স্লিপার বাস চলাচলের ওপর স্থগিতাদেশ চেয়ে রিট করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল জারি করেন। পরবর্তী সময়ে গত ২ জুলাই আদালত বিআরটিএকে স্লিপার বাসের মান যাচাই এবং এ সংক্রান্ত নীতিমালা প্রণয়নের সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এই আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় বিআরটিএ প্রতিবেদন দাখিল করে এবং পাল্টা আবেদনে বাস মালিক সমিতি তাদের নির্বিঘ্ন চলাচলের নির্দেশনা চায়।

এসব বাস চলাচল বিষয়ে আদালত কোনো আদেশ দেননি।রাফিউল ইসলাম বলেন, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন ও ২০২২ সালের সড়ক পরিবহন বিধিমালা অনুসরণ করে যেসব বাসের রেজিস্ট্রেশন বা অনুমোদন বিআরটিএ দিয়েছে, সে বাসগুলো সড়কে চলতে কোনো বাধা দেওয়া যাবে বলে আদেশ দিয়েছেন আদালত।.বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতির মালিকপক্ষের আইনজীবী মাহফুজার রহমান

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

স্লিপার বাস চলাচলে বাধা না দিতে হাইকোর্টের নির্দেশ

আপডেট সময় : ১১:১৩:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬