ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জীবননগরে ময়লা ফেলা নিয়ে বিরোধ, হামলায় আহত ৪

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৫৮

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া গ্রামে রাস্তার ওপর ময়লা ফেলাকে কেন্দ্র করে চারজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় এই হামলার ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় নতুনপাড়া গ্রামের একটি রাস্তার ওপর ময়লা ফেলা নিয়ে কয়েকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এক পর্যায়ে কথা-কাটাকাটির পর কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও হাসুয়া নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে রিয়াজ, সুখী, ফারুক ও আশুরাসহ বেশ কয়েকজন আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়েছে।

এ ধরনের ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্ক প্রকাশ করেছেন। স্বজন ও স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘটনাটি আমি শুনেছি। বাদীপক্ষ মামলা দায়ের করলে বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জীবননগরে ময়লা ফেলা নিয়ে বিরোধ, হামলায় আহত ৪

আপডেট সময় : ০৪:২৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬