ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেবিদ্বারে মাকে কুপিয়ে ও আট মাসের ভাতিজিকে আছড়ে হত্যা গুলশানে গ্রেফতার সন্দ্বীপের সাবেক আওয়ামী লীগ এমপি মিতা যশোর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর জাতিসংঘে বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ নিম্ন আয়ের দেশের ঋণঝুঁকি মূল্যায়নে নতুন কাঠামো আনছে বিশ্বব্যাংক-আইএমএফ বুধবার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি গুলশান বিভাগের নতুন ডিসি হিসেবে দায়িত্ব পেলেন রুহুল কবীর খান মাদক সেবন ও কারবারে জড়িত মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কনস্টেবল কারাগারে চাঁদা দাবির অভিযোগে বহিষ্কৃত কৃষক দল নেতা ফয়সাল যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গভীর রাতে মাতলামি: নৌ পুলিশের এএসআই আব্দুল মান্নান পুলিশ লাইনসে সংযুক্ত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের সদর নৌ পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল মান্নানের গভীর রাতে মাতলামি করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নারায়ণগঞ্জ শহরের বন্দর ঘাট ও ৫ নম্বর ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নান পলো গেঞ্জি ও জিনস প্যান্ট পরে ঘাটে দাঁড়িয়ে সুর করে ‘জেল হবে না ফাঁসি হবে গো আমার’ গানটি গাইছেন। একপর্যায়ে তাঁকে নাচতেও দেখা যায়। ভিডিওতে তাঁকে নিজের মানিব্যাগ থেকে মুঠোফোন ও টাকা ফেলে দিতে দেখা যায়। এ সময় উপস্থিত লোকজন অভিযোগ করেন যে, তিনি টোলের টাকা কেড়ে নিয়ে পানিতে ফেলে দিয়েছেন।

ভিডিওতে আব্দুল মান্নানকে পুলিশ বাহিনীর বিষয়ে নেতিবাচক মন্তব্য করতেও শোনা যায়। তিনি দাবি করেন, তিনি পুলিশের চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন। উপস্থিত লোকজন তাঁর পরিচয় জানতে চাইলে তিনি নিজের পরিচয় দেন। মাতলামির কারণ জানতে চাইলে তিনি জানান, স্ত্রী তাঁকে মেরেছেন এবং তিনি বিভিন্ন ধরনের মাদক গ্রহণ করেন।

নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশ সূত্র জানায়, এএসআই আব্দুল মান্নান ২০ দিন আগে র‍্যাব-৩ থেকে সদর নৌ পুলিশে যোগ দিয়েছেন। ব্যক্তিগত জীবনে তাঁর স্ত্রীর সঙ্গে কিছুদিন ধরে কলহ চলছে। তিনি স্ত্রীকে ভিডিও কলে রেখে আত্মহত্যা করার হুমকিও দিয়েছিলেন। শুক্রবার রাতে তিনি ঘাট এলাকায় মাতলামি ও ভাঙচুর চালান। এই বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, এএসআই আব্দুল মান্নানকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্ত্রী জানিয়েছেন যে তিনি মানসিক রোগী, এবং এ সংক্রান্ত চিকিৎসার ব্যবস্থাপত্রও সংগ্রহ করা হয়েছে। ওসি আরও জানান, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাঁর ডোপ টেস্ট করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

গভীর রাতে মাতলামি: নৌ পুলিশের এএসআই আব্দুল মান্নান পুলিশ লাইনসে সংযুক্ত

আপডেট সময় : ০৫:৪০:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬