ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান, পরিকল্পনা কমিশনে বদলি এহছানুল হক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কামরুজ্জামান চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ১৯৮৫ ব্যাচের একজন কর্মকর্তা।

এর আগে চলতি বছরের ৩ মার্চ তাকে এক বছরের চুক্তিতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই চুক্তির মেয়াদ আগামী বছরের ৩ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হককে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে। তিনিও বর্তমানে চুক্তিভিত্তিক দায়িত্বে রয়েছেন। এর আগে ২০২৪ সালের ১৭ আগস্ট তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। পরের দিন ১৮ আগস্ট তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেন।

এরপর গত বছরের ১২ অক্টোবর তাকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। গত ১৭ আগস্ট তার দুই বছর মেয়াদী চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হলে সরকার তার চাকরির মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

জনপ্রশাসন সচিব হলেন কামরুজ্জামান, পরিকল্পনা কমিশনে বদলি এহছানুল হক

আপডেট সময় : ০৬:৩৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬