ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এশিয়ান গেমসের সমাপ্তি: চীনের নিরঙ্কুশ আধিপত্য ও নানা বিতর্কের আসর ১৬ ও ১৭ অক্টোবর জাতীয় সংসদে বসছে ইয়ুথ মডেল ইউএন কর্নেল বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স করার সুযোগ দেড় মাসে বিসিএস ক্যাডার হওয়ার কৌশল জানালেন ডা. আনিকা ব্রাজিল নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে বলসোনারোর ছেলে ফ্লাভিও দোয়া মাহফিলের মঞ্চে নৃত্যানুষ্ঠান, বাকেরগঞ্জে সমালোচনার ঝড় রোনালদোই পর্তুগাল ফুটবলের সবচেয়ে বড় প্রতীক: ব্রুনো ফার্নান্দেজ নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা: নাহিদের হুঁশিয়ারি এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি গঠনের নির্দেশ শান্তিগঞ্জে মাহবুবা ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী সংবর্ধনা

কারওয়ান বাজার স্থানান্তরের সরকারি সিদ্ধান্তে ব্যবসায়ীদের প্রতিবাদ ও উদ্বেগ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে সরিয়ে নেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। কোনো ধরনের পূর্ব আলোচনা ছাড়াই হঠাৎ মাইকিং করে মার্কেট উচ্ছেদ ও স্থানান্তরের এই উদ্যোগকে তারা একটি বিশেষ মহলের গভীর ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন। সোমবার বেলা ১১টায় কিচেন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা তাদের এই উদ্বেগের কথা তুলে ধরেন।

গত শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের খবর গণমাধ্যমে প্রকাশের পর থেকেই ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলহাজ মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া জানান, প্রায় দেড়শ বছরের পুরোনো এই বাজারের ব্যবসায়ীরা আশির দশকে সালামি ও নির্মাণ ব্যয় পরিশোধের মাধ্যমে স্থায়ী বরাদ্দ পেয়েছিলেন। এরপর থেকে তারা নিয়মিত সিটি করপোরেশনের রাজস্ব, ট্রেড লাইসেন্স নবায়ন, আয়কর, ভ্যাট ও মার্কেট রক্ষণাবেক্ষণ ফি প্রদান করে আসছেন। তিনি আরও বলেন, এই মার্কেটে প্রায় আড়াই হাজার দোকান রয়েছে, যার সঙ্গে ব্যবসায়ী, শ্রমিক ও পাইকারি বিক্রেতাসহ প্রায় ১০ লাখ মানুষের জীবিকা জড়িত। ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলোচনা না করে এ ধরনের সিদ্ধান্ত নেওয়াকে তারা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা কয়েক দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে—প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ প্রদান, কারওয়ান বাজারের যানজট নিরসনে পেট্রোবাংলা থেকে জনতা টাওয়ার পর্যন্ত এবং ভিআইপি রোডের সংযোগ সড়কগুলো (মসজিদের উত্তর গেট, ওয়াসা, ইত্তেফাক ও হোটেল লা ভিঞ্চির সামনের সড়ক) অবৈধ দখলমুক্ত করা এবং কারওয়ান বাজারের মধ্যেই উন্নত বিশ্বের আদলে আধুনিক মার্কেট নির্মাণ করে স্থায়ী বরাদ্দপ্রাপ্ত ব্যবসায়ীদের পুনর্বাসন করা। দাবি আদায়ের লক্ষ্যে তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণাও দিয়েছেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ বেলাল হোসেন, মো. জহিরুল ইসলাম, আব্দুর রহমান, দেলোয়ার হোসেন খান, দেলোয়ার হোসেন তালুকদার, আজাদ হোসেন খান, বেলায়েত হোসাইন, ফিরোজ আলম, আবু বকর সিদ্দিক, হাজি মো. জহিরুল ইসলাম, মো. মজিবুর রহমান ও সাইফুর রহমান চৌধুরীসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগেও একাধিকবার কারওয়ান বাজার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। এবারের পরিকল্পনায় স্থায়ী বরাদ্দপ্রাপ্ত দোকানের পাশাপাশি একসনা বন্দোবস্তের দোকানগুলোও গাবতলীতে স্থানান্তরের কথা রয়েছে।

ঢাকা শহরের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গত শনিবার (২৯ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কারওয়ান বাজার স্থানান্তরের সরকারি সিদ্ধান্তে ব্যবসায়ীদের প্রতিবাদ ও উদ্বেগ

আপডেট সময় : ০১:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬