ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহই আমার মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাদ্য ও নিরাপদ খাদ্য সংগ্রহ নিশ্চিত করাই নিজের প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা। শনিবার (২৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন বিএনপির আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আগের মন্ত্রণালয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পর এখন খাদ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য সংগ্রহকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। তিনি আরও বলেন, "আমি আপনাদের প্রতিনিধি। আপনারা পাশে আছেন বলেই আপনাদের জন্য কাজ করতে পারছি। আমৃত্যু যেন জনগণের সেবা করে যেতে পারি।"

এর আগে মন্ত্রী মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এবং মুন্নু মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনায় গিরীশ ইনস্টিটিউশন প্রাঙ্গণে আয়োজিত বিনামূল্যের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় কয়েক হাজার রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আজাদ বিপ্লব, যুবদলের আহ্বায়ক আমীর হামজা, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহই আমার মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:৫৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬