ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া বাধ্যতামূলক: প্রেস কাউন্সিল ঢাকায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ৪৬৫, মামলা ৭৩ কয়রার যোগাযোগ সংকট কাটাতে ৬০ কিলোমিটার সড়ক উন্নয়নের উদ্যোগ দেশে ২ কোটি শিশুকে হাম-রুবেলা টিকা, লক্ষ্য আরও ৩৫ লাখ সৌদি আরবের বিভিন্ন স্থানে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ভাঙ্গুড়ায় নৈশ প্রহরী পদে চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ সিসিটিভিতে ধরা পড়ল প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর দৃশ্য বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ মনোযোগের রাশ কার হাতে, আপনার নাকি ফোনের স্ক্রিনের? যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে কার্যকর হবে সাবেক মেজরের মৃত্যুদণ্ড

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৩০

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:১৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, এই দুই মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ৬৭ জনে দাঁড়াল। একই সময়ে নতুন করে আরও ৭৩০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দু’জনই খুলনা বিভাগের বাসিন্দা। এ ছাড়া চলতি বছর ১ জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত মোট ৬৭ জনের মৃত্যুর মধ্যে ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ৩০ জন মারা গেছেন। এর বাইরে খুলনা বিভাগে ১৫ জন, বরিশাল বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন এবং রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের পরিসংখ্যানে দেখা যায়, গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া খুলনা বিভাগে ১২৩ জন, বরিশাল বিভাগে ১০৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৯ জন, ময়মনসিংহ বিভাগে ২৭ জন এবং রংপুর বিভাগে ১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৭৩০

আপডেট সময় : ০২:১৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬