ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৯৬ নতুন রোগী ফ্রান্সে ছাত্র বিক্ষোভ ও সংঘাত, গ্রেপ্তার ৬ হাজার জুলাই যোদ্ধাদের সাংবিধানিক সুরক্ষা ও দায়মুক্তি নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের সার্বিয়ার ভিসা দেওয়ার নামে ৮ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র সামাজিক নিরাপত্তায় ধনীরা বেশি সুবিধা পান, গরিবেরা বঞ্চিত: বিশ্বব্যাংক ন্যাশনাল ব্যাংকে আটকে আছে বরিশাল জেলা পরিষদের পৌনে ১১ কোটি টাকা মালয়েশিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় শেরপুরের এক প্রবাসী নিহত ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে শিগগিরই আসছে নীতিমালা

গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ ও গ্যাসের বিদ্যমান সংকট দ্রুত নিরসনে বিরোধী দলের কাছে কার্যকর কোনো পরিকল্পনা থাকলে তা সরকারকে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বিরোধী দলকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে এই সমস্যার সমাধানের কোনো বাস্তবসম্মত পরিকল্পনা যদি তাদের কাছে থাকে, তবে তা যেন তারা সরকারের কাছে উপস্থাপন করে। যদি সেই পরিকল্পনা কার্যকর হয়, তবে সরকার তা সাদরে গ্রহণ করবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

শনিবার রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

সরকার বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে বিরোধী দলের পক্ষ থেকে কোনো কার্যকর প্রস্তাব এলে সরকার তা ইতিবাচক দৃষ্টিতে বিবেচনা করবে। তিনি বলেন, 'আপনাদের যদি ভালো কোনো পরিকল্পনা থাকে, সেটা উপস্থাপন করুন। আমরা সেটা বাস্তবায়ন করব।'

আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে, বিগত ফ্যাসিবাদের শাসনামলে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে চরমভাবে দুর্বল করে রাখা হয়েছিল। এর ফলে সাধারণ মানুষ উন্নত চিকিৎসাসেবা পাওয়ার আশায় নির্দিষ্ট একটি দেশে যেতে বাধ্য হয়েছিল।

আগামী ২৭ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন বসার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশে পুনরায় আহ্বান জানান যে, তাদের কাছে যদি দেশ ও জনগণের কল্যাণে ভালো কোনো পরিকল্পনা থাকে, তবে তা যেন তারা সংসদে উপস্থাপন করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধী দলকে চ্যালেঞ্জ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৭:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬