ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে জাহাজের ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে ডেকে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, মামলা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী শ্বেতা তিওয়ারী টালিউডে দেবের চেয়ে পিছিয়ে জিতের নতুন সিনেমার অগ্রিম বুকিং সঠিক পরিকল্পনা না থাকলে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হবে: বিদ্যুৎমন্ত্রী রাজধানীতে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধনে দুটি পৃথক প্রদর্শনী যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বললেন নেতানিয়াহু মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত জামায়াত সমাজ নষ্ট করছে, মন্তব্য মাদারীপুর-৩ আসনের এমপির নেত্রকোনায় কবরস্থানের দখল নিয়ে সংঘর্ষে আহত ১২০, এলাকায় উত্তেজনা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করা না হলে বর্তমান সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছিল।

নাহিদ ইসলাম বলেন, দেশের আমূল পরিবর্তন ও সংস্কারের লক্ষ্যেই তারা গণ-অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন। জনগণকে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, যাতে বিচারব্যবস্থা, পুলিশ, স্থানীয় সরকার ও গণমাধ্যমের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে সংস্কার আনা যায়। তিনি সতর্ক করে বলেন, সরকার যদি এই রায় বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, তবে তাদের ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই।

গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নিশ্চিত করতে না পারলে এবং দাম কমাতে ব্যর্থ হলে দেশের ব্যবসা-বাণিজ্য ও কলকারখানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর সঙ্গে চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা আগে থেকেই সংকটে আছেন বলে তিনি উল্লেখ করেন। নাহিদ ইসলাম বলেন, জনগণ কাউকে লুটপাটের জন্য ক্ষমতায় বসায়নি, বরং জনজীবনের সমস্যা সমাধানের দায়িত্ব দিয়েছে। সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি ও লুটপাট চলতে থাকলে তা জনগণ মেনে নেবে না।

যাত্রাবাড়ীর জনদুর্ভোগের কথা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এলাকাটি গণ-অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ‘হটস্পট’ হওয়া সত্ত্বেও এখানকার মানুষ এখনো বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ভুগছেন এবং ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। এছাড়া, গণ-অভ্যুত্থান সংশ্লিষ্ট অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে বিচারপ্রক্রিয়ায় যেটুকু অগ্রগতি হয়েছিল, তা পরবর্তীতে থমকে গেছে এবং বর্তমান সরকার এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। সমাবেশে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

আপডেট সময় : ১১:০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬