ঢাকা ১২:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘাড় থেকে হাতব্যথা: কারণ, লক্ষণ ও প্রতিকারের কার্যকর উপায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে রাজ্যসভায় এড়িয়ে গেলেন ভারতীয় মন্ত্রী মধ্যপ্রদেশের খনিতে মিলল ১৭.৯৬ ক্যারেটের হীরা, ভাগ্য ফিরল সাত শ্রমিকের সিলেটে দম্পতি ও গৃহকর্মী হত্যা: তাহমিনার শরীরে ১৮ ছুরিকাঘাত দেশের ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় একদিনে ঝরল ১৬ প্রাণ স্মৃতি ও কর্মে চিরভাস্বর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার মালয়েশিয়ায় মানহানি মামলায় ব্রিটিশ অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা ১৫ই আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হাসিনার বক্তব্য ভারত সরকারের ভাষ্য: নাহিদ ইসলাম

আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের গ্যাসের সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আগস্ট মাসে আরও ৫ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ৫ কার্গোতে মোট প্রায় ১ কোটি ৬০ লাখ মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) এলএনজি থাকবে। বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন।

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, আগস্ট মাসে মোট ৯ কার্গো এলএনজি আমদানি করা হবে, যার মোট পরিমাণ ২ কোটি ৮৮ লাখ এমএমবিটিইউ। এর মধ্যে ৪ কার্গো ইতোমধ্যে দেশে পৌঁছেছে এবং বাকিগুলো এ মাসের ১৭, ২১, ২৩, ২৭ ও ৩০ তারিখে পৌঁছাবে। গড়ে প্রতিটি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ এলএনজি থাকে। সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন সাপেক্ষে সরকার স্পট মার্কেটসহ বিভিন্ন উৎস থেকে এই এলএনজি সংগ্রহ করছে।

এ কে এম মিজানুর রহমান জানান, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী ও স্পট মার্কেট—এই তিন ধরনের উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করা হচ্ছে। আগস্ট মাসের জন্য দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় ১ কার্গো, স্বল্পমেয়াদী চুক্তির আওতায় ৫ কার্গো এবং স্পট মার্কেট থেকে ৩ কার্গো এলএনজি কেনা হয়েছে।

এর আগে জুলাই মাসে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করা হয়েছিল, যার পরিমাণ ছিল প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্যমতে, কাতারভিত্তিক কাতার অ্যানার্জি এবং ওমানের ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদী চুক্তির আওতায় এলএনজি সরবরাহ করে থাকে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদী চুক্তির আওতায় এলএনজি সরবরাহ করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

আপডেট সময় : ১১:১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬