ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে রাজ্যসভায় এড়িয়ে গেলেন ভারতীয় মন্ত্রী মধ্যপ্রদেশের খনিতে মিলল ১৭.৯৬ ক্যারেটের হীরা, ভাগ্য ফিরল সাত শ্রমিকের সিলেটে দম্পতি ও গৃহকর্মী হত্যা: তাহমিনার শরীরে ১৮ ছুরিকাঘাত দেশের ১১ জেলায় সড়ক দুর্ঘটনায় একদিনে ঝরল ১৬ প্রাণ স্মৃতি ও কর্মে চিরভাস্বর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী আগস্ট মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার মালয়েশিয়ায় মানহানি মামলায় ব্রিটিশ অধিকারকর্মী অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা ১৫ই আগস্ট ঘিরে দেশজুড়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা হাসিনার বক্তব্য ভারত সরকারের ভাষ্য: নাহিদ ইসলাম ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী, মন্ত্রিসভায় তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন

দায়িত্ব থেকে সরানো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম বোসরা ইসলামকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে সংস্থাটির মহাব্যবস্থাপক (জিএম) ও জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলামকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে বিমানের পার্সোনেল শাখা। আদেশে স্বাক্ষর করেছেন পার্সোনেল শাখার ব্যবস্থাপক উম্মে কুলসুম।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোসরা ইসলামকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার (এমডি ও সিইও) দপ্তরে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে। তার স্থলে করপোরেট প্ল্যানিং বিভাগের মহাব্যবস্থাপক মো. মহিউদ্দিনকে জনসংযোগ কর্মকর্তার অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, গণমাধ্যমে তথ্য সরবরাহের ক্ষেত্রে গাফিলতি এবং সংকটকালীন তথ্য ব্যবস্থাপনায় ব্যর্থতার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে, সম্প্রতি ইতালির রোমে বিমানের একটি ফ্লাইট কারিগরি ত্রুটির কারণে আটকে পড়ার ঘটনায় জনসংযোগ বিভাগের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গত ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে ২৫৯ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হওয়া বিমানটির রোমে অবতরণের পর কারিগরি ত্রুটি ধরা পড়ে। দীর্ঘ ৮ ঘণ্টা চেষ্টার পরও ত্রুটি মেরামত করা সম্ভব না হওয়ায় ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়। যাত্রীদের দীর্ঘ সময় উড়োজাহাজের ভেতরে আটকে রাখা এবং পরবর্তীতে বিমানবন্দরের ভেতরে তাদের ভোগান্তির ঘটনাটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।

এছাড়া বোসরা ইসলামের বিরুদ্ধে বিমানের বিভিন্ন তদন্তের তথ্য গোপন বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, আলোচিত দম্পতি শামীমা পারভিন ও শাহজাহানের বিরুদ্ধে মানবপাচার ও অনিয়মের তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টাও করেছিলেন তিনি। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও পারিবারিক প্রভাব খাটানোর অভিযোগও তুলেছেন বিমানের একাধিক কর্মকর্তা। তারা দাবি করেছেন, তার দুলাভাই এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকাকালীন সেই প্রভাব কাজে লাগিয়ে তিনি বিভিন্ন সুবিধা গ্রহণ করেছেন। তার নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন রয়েছে বলে জানা গেছে। তবে গত তিনদিন ধরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এসব অভিযোগের বিষয়ে বোসরা ইসলামের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গত ৬ আগস্ট কানাডার টরন্টো থেকে ২৫৯ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩০৬ ফ্লাইট। জ্বালানি নেওয়ার জন্য ইতালির রোমে অবতরণের পর উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। প্রায় ৮ ঘণ্টা চেষ্টা করেও ত্রুটি মেরামত করা সম্ভব না হওয়ায় ফ্লাইটটি গ্রাউন্ডেড করা হয়। দীর্ঘ সময় যাত্রীদের উড়োজাহাজের ভেতর

৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পরও বিমানে স্বপদে বহাল থেকে বোসরা ইসলাম প্রভাব বিস্তার করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতেও বিমানের ভেতরে তার প্রভাব ও কর্তৃত্বে বড় কোনো ছেদ পড়েনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

দায়িত্ব থেকে সরানো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম বোসরা ইসলামকে

আপডেট সময় : ১০:৩৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬