ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু আজ বাসযাত্রায় তুলনামূলক নিরাপদ যে সারির আসন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি: বিশ্বকবির স্মৃতিধন্য আঙিনায় এক ভ্রমণ রাঙামাটিতে কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩৫ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪১৫ জন আটক মঞ্চে সহ-অভিনেতার বুকে মাথা রাখার দৃশ্যে ইরানে নাট্যদলের বিরুদ্ধে মামলা কোহলির রেকর্ড গড়া ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের দাপুটে জয় রোনালদোকে বেঞ্চে বসিয়ে নরওয়ের মাঠে জয় পেল পর্তুগাল দক্ষিণ আফ্রিকায় অভিবাসীদের জন্য বাড়ছে নিরাপত্তাহীনতা ও প্রাণহানির ঝুঁকি ইসলামের দৃষ্টিতে কথা বলার আদব ও শিষ্টাচার

সমন্বয়কদের সঙ্গে ছবি তোলায় হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে খাবারের ছবি তোলায় ডিএমপির তৎকালীন ডিবিপ্রধান হারুন অর রশীদকে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই সংক্রান্ত একটি অডিও কথোপকথনের প্রতিলিপি উপস্থাপন করা হয়েছে। প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন বিষয়টি ট্রাইব্যুনালকে অবহিত করেন।

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে যুক্তিতর্কের অংশ হিসেবে প্রসিকিউশন এই কথোপকথনটি তুলে ধরে। অডিওতে সাবেক ডিবিপ্রধান হারুনকে ওবায়দুল কাদেরের কাছে নিজের বদলি ঠেকানোর অনুরোধ করতে শোনা যায়।

প্রতিলিপিতে দেখা যায়, হারুন দাবি করছেন যে সমন্বয়কদের খাওয়ানোর বিষয়টি তার নিজস্ব সিদ্ধান্ত ছিল না। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং এসবি প্রধানের নির্দেশেই খাবারের আয়োজন ও ছবি তোলার ব্যবস্থা করা হয়েছিল। হারুন বলেন, 'স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় প্রতিদিন মিটিং হয়। স্বরাষ্ট্রমন্ত্রী এমপিকে যা নির্দেশ দেয়, সেটাই আমি করি।' তিনি আরও দাবি করেন, ছবি প্রকাশ করার নির্দেশও স্বরাষ্ট্রমন্ত্রী ও এসবি চিফের কাছ থেকে এসেছিল।

ওবায়দুল কাদেরের সঙ্গে কথোপকথনে হারুনকে প্রশ্ন করা হয়, কেন তিনি ছবি তুলে বাইরে পাঠিয়েছিলেন। জবাবে হারুন বলেন, বিষয়টি নিয়ে শেখ হাসিনাও বিরক্ত ছিলেন। ওবায়দুল কাদের তাকে জানান, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে অসন্তুষ্ট এবং তিনি হারুনকে ডিফেন্ড করছেন না। ওবায়দুল কাদের বলেন, 'নেত্রীও তো বিরক্ত হয়েছে… তোমারে প্রত্যেকদিন বলতেছিলাম তুমি ভালো করতেছো। এই মুহূর্তে আবার খাওয়ায় ওই ছবি, কেন তুমি?'

হারুন ওবায়দুল কাদেরকে অনুরোধ করেন যেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন, অন্যথায় তাকে ডিবি থেকে সরিয়ে দেওয়া হবে। তিনি বলেন, 'স্যার এটা যদি অহন স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এহন করে দিবে স্যার। আমি আমি নাই স্যার, ডিবিতে নাই স্যার।' উল্লেখ্য, এই ঘটনার পর ২০২৪ সালের ৩১ জুলাই হারুনকে ডিবি থেকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

সমন্বয়কদের সঙ্গে ছবি তোলায় হারুনকে সরানোর নির্দেশ দিয়েছিলেন হাসিনা

আপডেট সময় : ০২:৩৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬