ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় দাদিকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন বিতর্কিত মালিকদের ব্যাংকে ফেরার সুযোগ বাতিল করল সরকার রাঙামাটিতে আইসিটি মামলায় সাংবাদিক সৈকত রঞ্জন আটক মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সমৃদ্ধির চাবিকাঠি: ত্রাণমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করল পোলিশ ব্র্যান্ড এলপিপি দেশেই তৈরি হবে বার্ড ফ্লু ও গোটপক্সের ভ্যাকসিন, কমবে আমদানি নির্ভরতা শিবচরে বিদ্যুৎ সংকটে সহমর্মিতা জানালেন এমপি হানজালা তারেক রহমানকে ভারত সফরের পাশাপাশি ব্রিকস সেশনে আমন্ত্রণ শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড লুণ্ঠিত শটগানের গুলি উদ্ধার

রাঙামাটিতে আইসিটি মামলায় সাংবাদিক সৈকত রঞ্জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, গণজাগরণ মঞ্চের সংগঠক এবং বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের রাঙামাটি প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাঙামাটি জেলা পরিষদের ফটকের সামনে থেকে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে আটক করে।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল তাকে নিয়ে গেছে। এই আটকের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, দুপুর ২টা ৩৪ মিনিটে রাঙামাটি জেলা পরিষদের সামনে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি সৈকত রঞ্জন চৌধুরীর সঙ্গে কথা বলছেন এবং পরে তিনি রাস্তার পাশে থাকা একটি সাদা মাইক্রোবাসে ওঠেন। এরপর ডিবি সদস্যরাও ওই মাইক্রোবাসে উঠে চট্টগ্রামের দিকে রওনা হন।

সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা আইসিটি আইনে একটি মামলা দায়ের করেছেন। রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানিয়েছেন, ওই একই মামলায় রাঙামাটি জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমনকেও আটক করা হয়েছে এবং তাঁদের ঢাকায় নেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্র অনুযায়ী, সৈকত রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারদলীয় ব্যক্তিদের বিরুদ্ধে অপপ্রচার এবং ধর্মীয় ও সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

রাঙামাটিতে আইসিটি মামলায় সাংবাদিক সৈকত রঞ্জন আটক

আপডেট সময় : ০৮:০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬