ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙামাটিতে আইসিটি মামলায় সাংবাদিক সৈকত রঞ্জন আটক মার্কিন ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সমৃদ্ধির চাবিকাঠি: ত্রাণমন্ত্রী বাংলাদেশের সঙ্গে ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত প্রত্যাহার করল পোলিশ ব্র্যান্ড এলপিপি দেশেই তৈরি হবে বার্ড ফ্লু ও গোটপক্সের ভ্যাকসিন, কমবে আমদানি নির্ভরতা শিবচরে বিদ্যুৎ সংকটে সহমর্মিতা জানালেন এমপি হানজালা তারেক রহমানকে ভারত সফরের পাশাপাশি ব্রিকস সেশনে আমন্ত্রণ শ্রীনগরে পরিত্যক্ত অবস্থায় ৫ রাউন্ড লুণ্ঠিত শটগানের গুলি উদ্ধার বিরোধী দলকে শান্ত থাকার আহ্বান জানালেন মন্ত্রী আহমেদ আযম খান ইউটিউবের মনিটাইজেশন নীতিমালায় আসছে বড় পরিবর্তন, বাড়ছে কঠোরতা

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সমৃদ্ধির চাবিকাঠি: ত্রাণমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা উত্তর জনপদের সৌভাগ্য ও সমৃদ্ধির সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হলে বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ দূর হবে এবং উত্তর জনপদ একটি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হবে। বর্তমান গণতান্ত্রিক ও দেশপ্রেমিক সরকার এই প্রকল্পটি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

মঙ্গলবার সকালে রাজধানীর বিয়াম মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ছয় ঋতুর এই দেশে দুর্যোগের সঙ্গে আমাদের বেড়ে ওঠা এবং প্রতিনিয়ত নানা ধরনের দুর্যোগ আমাদের জীবনে আঘাত হানে। দুর্যোগের দুর্বিপাকে সব হারানো নিঃস্ব মানুষের পাশে মন্ত্রণালয় সবসময় আশার আলোকবর্তিকা হিসেবে কাজ করে।

অনুষ্ঠানে ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি বা প্রভাতী’ প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ‘স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কতা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি অবহিত করা হয়। এই প্রকল্পটি দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যাপ্রবণ গাইবান্ধা, কুড়িগ্রাম ও জামালপুর জেলার মোট ১৯টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে মৌসুমী বন্যার পূর্বাভাস ব্যবস্থার উন্নয়ন এবং আগাম সতর্কবার্তা প্রচারের ফলে স্থানীয় জনগোষ্ঠীকে বন্যার ঝুঁকি মোকাবিলায় সহায়তা করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। এছাড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এবিএম সফিকুল হায়দার এবং এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে রাজধানীর ‘বিয়াম’ মিলনায়তনে ‘অবকাঠামোগত দক্ষতা উন্নয়ন ও তথ্যের মাধ্যমে ঝুকিঁপুর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি বা ‘প্রভাতী’ প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কতা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ কর্মশালায়

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

তিস্তা মহাপরিকল্পনা উত্তরাঞ্চলের সমৃদ্ধির চাবিকাঠি: ত্রাণমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬