ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু

বিদেশিদের জন্য ভিসা ক্যাটাগরি বাড়িয়ে ৩৪টি করার খসড়া অনুমোদন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে বিদেশিদের জন্য বিদ্যমান ভিসা নীতিমালায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের ১৬তম সভায় 'ভিসা নীতিমালা-২০২৬'-এর খসড়া অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ভিসা পদ্ধতিকে আরও যুগোপযোগী, নিরাপদ ও সহজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন নীতিমালার আওতায় ভিসার ক্যাটাগরি ৩৩টি থেকে বাড়িয়ে ৩৪টি করা হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশে বিদেশিদের আগমন ও প্রস্থান প্রক্রিয়াকে সহজ ও সুশৃঙ্খল করা। একই সঙ্গে বিদেশি বিনিয়োগ (এফডিআই), ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা এবং পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

নতুন এই ভিসা ফ্রেমওয়ার্কের মাধ্যমে প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার বিষয়টিকেও প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া পারস্পরিকতা বা রেসিপ্রসিটি নীতির ভিত্তিতে আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থাপনা এবং একটি আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিসা নীতিমালা-২০২৬ কার্যকর হওয়ার পর এর ভিত্তিতে পূর্ববর্তী সকল ভিসা সংক্রান্ত সার্কুলার বাতিল করা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহ সমন্বিতভাবে এই নতুন ভিসা কাঠামো বাস্তবায়ন করবে।

এতে বলা হয়, ভিসা নীতিমালা, ২০০৬-এ ভিসার ক্যাটাগরি ৩৩টি ছিল, ভিসা নীতিমালা, ২০২৬-এ ৩৪টি ভিসা ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

বিদেশিদের জন্য ভিসা ক্যাটাগরি বাড়িয়ে ৩৪টি করার খসড়া অনুমোদন

আপডেট সময় : ০৯:৫৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬