ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একীভূত ৫ ব্যাংকের পুরনো মালিকদের ফেরার পথ বন্ধ করল সরকার অভিবাসন ব্যয় ৩ লাখ টাকার মধ্যে আনার চেষ্টা করছে সরকার: শামা ওবায়েদ ডনের গ্রেপ্তারের পর ক্ষোভ সালমান শাহর মায়ের, প্রশ্ন প্রশ্রয়দাতা নিয়ে সামরিক হুমকি ছেড়ে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছেন ডোনাল্ড ট্রাম্প গ্যাস সংকটে ব্যাহত বিদ্যুৎ উৎপাদন, লোডশেডিং পৌনে ৪ হাজার মেগাওয়াট ময়মনসিংহসহ ৬ উন্নয়ন কর্তৃপক্ষের ভবন নকশা অনুমোদন ক্ষমতা হস্তান্তর ৮৫ বছরে পা দিলেন নাট্যজন রামেন্দু মজুমদার নির্জন স্থানে বন্দিদের গুলি করে মারতেন জিয়াউল: ট্রাইব্যুনালে সাক্ষ্য সোমবার গাইবান্ধা সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান সীমান্তের পাশাপাশি স্বপ্নও ভাগ করে ভারত-বাংলাদেশ: দীনেশ ত্রিবেদী

দ্বিতীয় পদ্মা সেতুর ফিজিবিলিটি স্টাডি রিচেক করা হচ্ছে: সেতুমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি বা সম্ভাব্যতা যাচাইয়ের বিষয়টি পুনরায় খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। যুগান্তর মাল্টিমিডিয়াকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। সাক্ষাৎকারটি নিয়েছেন মাল্টিমিডিয়া রিপোর্টার আশরাফুল ইসলাম।

সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের সময় তারা স্পষ্ট করেছিলেন যে খুব বড় আকারের প্রকল্পকে তারা উৎসাহিত করতে চান না। তাদের মূল লক্ষ্য হচ্ছে জনবান্ধব প্রকল্প গ্রহণ করা। তিনি উল্লেখ করেন, সরকারের কাছে উন্নয়ন বলতে কেবল অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং দেশের ১৮ কোটি মানুষের সক্ষমতা বৃদ্ধি করাই আসল উন্নয়ন।

অপ্রয়োজনীয় মেগা প্রকল্প এড়িয়ে জনবান্ধব মেগা প্রকল্পগুলোতে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান মন্ত্রী। এই অগ্রাধিকারের অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটিকে তারা বেশি প্রাধান্য দিচ্ছেন। চট্টগ্রামের সঙ্গে সরাসরি, যানজটমুক্ত এবং ঝুঁকিমুক্ত একটি যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই এর উদ্দেশ্য। বর্তমানে এই প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা চলছে এবং এটি পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) মডেলে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়ে শেখ রবিউল আলম বলেন, এটি তাদের নির্বাচনি ইশতেহারে রয়েছে। বেশ আগে এই সেতুর একটি ফিজিবিলিটি টেস্ট করা হয়েছিল। বর্তমানে সেই ফিজিবিলিটি স্টাডিটি আবার রিচেক বা পুনরায় যাচাই করে দেখা হচ্ছে। সেতুটি পাটুরিয়া ঘাট বা ওই অঞ্চলে নির্মিত হতে পারে বলে তিনি ইঙ্গিত দেন।

তবে দ্বিতীয় পদ্মা সেতু কোথায় নির্মাণ করা হবে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান মন্ত্রী। তিনি স্পষ্ট করেন যে, পুনরায় যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর প্রাপ্ত ফলাফলের ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

দ্বিতীয় পদ্মা সেতুর ফিজিবিলিটি স্টাডি রিচেক করা হচ্ছে: সেতুমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬