ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়: দীনেশ ত্রিবেদী উপকূলে কল-কারখানা স্থাপন করে বেকারত্ব দূর করা হবে: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড, ধর্ষণের মামলায় ৩ জনের যাবজ্জীবন জনগণের জীবনমান উন্নত করাই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নে কেউ বাধা হতে পারবে না: প্রধানমন্ত্রী ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের জন্য প্লে-গ্রাউন্ড উদ্বোধন মক্কা চুক্তির পর পাকিস্তান ও তুরস্ককে কঠিন শিক্ষার হুমকি হুতিদের ময়মনসিংহ ব্যাংকার একাদশকে হারিয়ে দুর্গাপুরের জয় রংপুরে অকটেন কম দেওয়ায় ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার

ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের জন্য প্লে-গ্রাউন্ড উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য একটি নতুন খেলার জায়গা বা প্লে-গ্রাউন্ড উদ্বোধন করা হয়েছে। গত রবিবার (৯ আগস্ট) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আনুষ্ঠানিকভাবে এই প্লে-গ্রাউন্ডটির উদ্বোধন করেন।

ভারতীয় হাইকমিশনের তথ্য অনুযায়ী, ভিসা আবেদন করতে আসা বাবা-মায়েরা যেন তাদের সন্তানদের নিরাপদে সেখানে রাখতে পারেন, সেই লক্ষ্যেই এই বিশেষ জায়গাটি তৈরি করা হয়েছে। এই উদ্যোগের নেপথ্যে রয়েছে একজন ভিসা আবেদনকারী মায়ের সাধারণ একটি অনুরোধ। গত ২৫ জুন ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনের সময় ওই নারী হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর কাছে শিশুদের জন্য একটি নিরাপদ খেলার জায়গা তৈরির অনুরোধ জানিয়েছিলেন।

মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে সেই অনুরোধ বাস্তবে রূপ নিয়েছে। উদ্বোধনের দিন ওই নারী তার সন্তানকে সঙ্গে নিয়ে ভিসা আবেদন কেন্দ্রে উপস্থিত ছিলেন এবং প্লে-গ্রাউন্ডটির উদ্বোধন করেন। হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি ছোট পরিসরের একটি উদ্যোগ হলেও এর মধ্য দিয়ে জনকেন্দ্রিক সেবার বৃহত্তর চেতনা ফুটে উঠেছে। মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নেওয়া এমন পদক্ষেপ ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। হাইকমিশন আরও উল্লেখ করেছে যে, দুই দেশের জনগণই ভারত-বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্রে শিশুদের জন্য প্লে-গ্রাউন্ড উদ্বোধন

আপডেট সময় : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬