ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে বিরোধী দলের সমর্থকদের গণগ্রেপ্তারের অভিযোগ এইচআরডব্লিউর নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: ৩২ আরোহীর সবাই নিহত ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে অ্যাকশন দৃশ্যে আহত অভিনেতা ওমর মালিক ওয়াহাজ-ইয়ুমনার ‘তেরে বিন ২’ নিয়ে শুটিংয়ের নতুন খবর রংপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত, মর্যাদা রক্ষার আহ্বান আবরার হত্যা মামলা: আপিল নিষ্পত্তিতে আরও ৫ বছর লাগার শঙ্কা ৪২ জেলায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা সিরাজগঞ্জে বাবার লাঠির আঘাতে ৯ মাসের শিশুর মৃত্যু ‘ঘুষ খাওয়ার জন্যই পোশাক লাগিয়েছি’, চুনারুঘাটের এএসআইয়ের ভিডিও ভাইরাল মেসির বিদায়ী ম্যাচে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

ঢাকা-রিয়াদ রুটে রিয়াদ এয়ারের সরাসরি ফ্লাইট চলাচল শুরু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টায় রিয়াদ থেকে আসা রিয়াদ এয়ারের প্রথম বাণিজ্যিক ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন এই এয়ারলাইন্সটিকে স্বাগত জানাতে বিমানবন্দর কর্তৃপক্ষ ওয়াটার স্যালুটের আয়োজন করে।

এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগীব সামাদ এবং রিয়াদ এয়ারের চিফ কমার্শিয়াল অফিসার ভিন্সেন্ট কোস্টা বক্তব্য রাখেন। বক্তারা জানান, রিয়াদ এয়ারের এই নতুন সেবার মূল লক্ষ্য হলো বিশ্বমানের ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি বিশ্বের প্রধান শহরগুলোর সাথে সৌদি আরবকে যুক্ত করা। তারা আশা প্রকাশ করেন যে, এই সরাসরি ফ্লাইট ঢাকা ও রিয়াদের মধ্যে বাণিজ্য ও অবকাশ যাপনের ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিদিন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ এই রুটে সরাসরি যাত্রী পরিবহন করবে। রিয়াদ থেকে ফ্লাইটটি রাত ৯টা ২০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে পরদিন সকাল ৬টা ১০ মিনিটে। ফিরতি পথে ঢাকা থেকে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে রিয়াদের কিং খালিদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাবে সকাল ১০টা ৫৫ মিনিটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঢাকা-রিয়াদ রুটে রিয়াদ এয়ারের সরাসরি ফ্লাইট চলাচল শুরু

আপডেট সময় : ০৪:৪৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬