ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদির মক্কা চুক্তি নিরাপত্তা দেবে না, দাবি ইরানের আইনপ্রণেতার হাসিনা সরকারের পতনের ‘১ দফা’ যেভাবে এসেছিল, জানালেন রাশেদ গ্যাস সংকট মোকাবিলায় আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে সিরাজগঞ্জের এক পর্যটকের মৃত্যু ৯ আগস্ট ফটিকছড়িতে আসছেন প্রধানমন্ত্রী, করবেন হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ ইরানি হামলায় মস্তিষ্কে আঘাত পেয়েছেন ৭০০ মার্কিন সেনা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার ইঙ্গিত ইরানের মব সৃষ্টির সুযোগ নিয়ে আ. লীগ ফেরার অপচেষ্টা করতে পারে: রাশেদ খাঁন ন্যাটো দেশে রাশিয়ার হামলার আশঙ্কা, মার্কিন গোয়েন্দাদের সতর্কতা বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে মুখ খুললেন তাপিয়া

গ্যাস সংকট মোকাবিলায় আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দেশে চলমান গ্যাস সংকট নিরসনের লক্ষ্যে সরকার আরও এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (০৭ আগস্ট) বিকেলে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক অনলাইন বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। পরে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সরকারি পর্যায়ে (জিটুজি) এই এলএনজি কেনা হবে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেডের কাছ থেকে।

এর ঠিক একদিন আগে বৃহস্পতিবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে আট কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছিল। জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের চারটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও ওমান থেকে দুই কার্গো করে মোট আট কার্গো এলএনজি কেনার ওই অনুমোদন পাওয়া যায়। সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) অনুযায়ী, দরপত্র ছাড়া সরাসরি ক্রয়ের ক্ষেত্রে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই নীতিগত অনুমোদনের প্রয়োজন হয়।

সম্প্রতি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ড ও কারিগরি ত্রুটির কারণে দেশে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। গত ২১ জুলাই টার্মিনালে আগুন লাগার পর সেটি বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে, যা বর্তমান গ্যাস সংকটের অন্যতম প্রধান কারণ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

গ্যাস সংকট মোকাবিলায় আরও এক কার্গো এলএনজি কেনার অনুমোদন

আপডেট সময় : ০৮:২১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬