ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সরকারি বদলি ও পদায়নে এআই ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি প্রশাসনিক কার্যক্রমকে আরও স্বচ্ছ, গতিশীল এবং দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বদলি ও পদায়ন প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী প্রণীত ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতির পর্যালোচনার জন্য এই সভার আয়োজন করা হয়েছিল। সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক। এছাড়া মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভাগীয় কমিশনাররা অনলাইনে সভায় অংশ নেন।

সভায় উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা সিস্টেম (জেমস)-এর মাধ্যমে অনলাইনে বদলি ও পদায়ন কার্যক্রমে এআই প্রযুক্তি ব্যবহারের ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে ব্যক্তিগত যোগাযোগ ও আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

বর্তমান সরকারের লক্ষ্য সম্পর্কে উপদেষ্টা জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় মেধাভিত্তিক প্রশাসন গঠন, স্বচ্ছ ও দ্রুত প্রক্রিয়ায় পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগ এবং একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করছে। এছাড়া সরকারি কর্মকর্তাদের পেনশন আবেদন ও প্রশাসনিক অনুমোদন প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে পাইলট প্রকল্পের আওতায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অবসর নেওয়া একজন অতিরিক্ত সচিবের পেনশন অনলাইনে প্রশাসনিক অনুমোদনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সরকারি বদলি ও পদায়নে এআই ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা

আপডেট সময় : ০৭:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬