ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেট্রোরেল স্টেশনে বোমার আতঙ্ক: মিললো জর্দার কৌটা ও পান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর আসামে বন্যা পরিস্থিতি: মৃতের সংখ্যা বেড়ে ৮২ জন বাংলাদেশে আসছে তুর্কি মেগা সিরিজ ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ শিশুদের সুস্থতায় মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর দুই মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ ব্যাগ, বন্ধ কার্যক্রম তৃণমূলে নতুন কমিটি ও অনলাইন সক্রিয়তায় ফেরার পথে আওয়ামী লীগ মিরপুর মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা: সার্জিও গর তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে: সার্জিও গর

শিশুদের সুস্থতায় মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

শিশুদের সুস্থ ও নিরাপদভাবে বড় করে তোলার ক্ষেত্রে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১ আগস্ট) রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মহান আল্লাহ মায়ের দুধকে শিশুর জন্য সর্বোত্তম পুষ্টি হিসেবে তৈরি করেছেন, যা জীবনের শুরুতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশের প্রধান ভিত্তি। তিনি জানান, জন্মের পরপরই শিশুকে শালদুধ পান করানো এবং অন্তত প্রথম কয়েক মাস মায়ের দুধ নিশ্চিত করা প্রতিটি পরিবারের দায়িত্ব। তবে বর্তমানে সিজারিয়ান প্রসবের হার বৃদ্ধি এবং সচেতনতার অভাবে অনেক নবজাতক শালদুধ ও মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, অপুষ্টির অজুহাতে অনেক মা শিশুকে দুধ খাওয়ানো বন্ধ রাখেন, যা গ্রহণযোগ্য নয়। এছাড়া অল্প বয়সে বিয়ে, অপুষ্টি ও অসচেতনতার কারণে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং পুষ্টিহীনতায় তাদের রোগ প্রতিরোধক্ষমতা কমে যাচ্ছে। মায়েদের উদ্দেশে তিনি বলেন, সন্তানকে আল্লাহর দেওয়া এই অমূল্য নিয়ামত থেকে বঞ্চিত করবেন না, কারণ সুস্থ, সবল ও মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম গড়তে মাতৃদুগ্ধপানের কোনো বিকল্প নেই।

শিশুখাদ্য প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাজারে প্রচলিত কৃত্রিম ও প্রক্রিয়াজাত দুধের ওপর নির্ভর না করে ছয় মাস বয়সের পর শিশুদের ঘরে তৈরি পুষ্টিকর খাবার—যেমন খিচুড়ি, ডাল, আলু ও শাকসবজি—খাওয়ানোই সবচেয়ে নিরাপদ। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রতিটি জেলায় নিয়মিত সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করতে হবে এবং জেলা ও উপজেলা পর্যায়ে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে মাতৃদুগ্ধপানের গুরুত্ব প্রচার করতে হবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

শিশুদের সুস্থতায় মায়ের দুধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০২:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬