ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পর্ক সুন্দর ও দৃঢ় করতে সালামের গুরুত্ব অপরিসীম আশুলিয়ায় উচ্ছেদ অভিযানে আনসার-হকার সংঘর্ষ, আহত ৪ শরীয়তপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ে তালা ভেঙে ল্যাপটপ ও ট্যাব চুরি এইচএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন আজকের পর্দায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচসহ নেশন্স লিগের ফুটবল লড়াই কাশীয়ানীতে ১৯৮ ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার ট্রাম্প-শি বৈঠকে সমঝোতা না হলেও যুক্তরাষ্ট্রে আসবে চীনা বৈদ্যুতিক গাড়ি শ্রীনগরে অগ্রণী ব্যাংকের টাকা লোপাট: পলাতক কর্মকর্তা শরীফুজ্জামান ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তিতে নতুন রেকর্ড ১০ বছরে পা দিল আব্রাম, ছেলের জন্মদিনে আবেগপ্রবণ অপু

গুলশানে জুমার নামাজ শেষে তোপের মুখে পদত্যাগী রাষ্ট্রপতি চুপ্পু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলশানে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় তোপের মুখে পড়েছেন পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। শুক্রবার জুমার নামাজের পর এই ঘটনা ঘটে। এ সময় উপস্থিত কেউ একজন তাকে উদ্দেশ্য করে বলেন, 'একটা চোরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে।'

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হালকা জলপাই-সবুজ রঙের পাঞ্জাবি, সাদা পায়জামা ও টুপি পরিহিত অবস্থায় মসজিদ থেকে বেরিয়ে আসছেন চুপ্পু। রাষ্ট্রীয় নিরাপত্তারক্ষীদের বেষ্টনীতে গাড়ির দিকে যাওয়ার সময় একজন তাকে সালাম দেন, তবে অন্য আরেকজন তাকে সরাসরি 'চোর' বলে অভিহিত করেন এবং অভিযোগ করেন যে, তিনি ১৮ কোটি মানুষের হক নষ্ট করেছেন।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর হিসেবে পরিচিত মো. সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। তিন বছর আট মাস দায়িত্ব পালনের পর তিনি পদত্যাগ করেন। পদত্যাগপত্রে স্বাক্ষরের পরপরই তিনি দাবি করেন, তিনি ভীষণ অসুস্থ এবং শারীরিক জটিলতায় ভুগছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পূর্ণ বিশ্রাম ও উন্নত চিকিৎসার প্রয়োজনে তিনি পদত্যাগ করেছেন বলে জানান।

২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি তিনি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ছাত্র-জনতা বঙ্গভবনের সামনে তার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ করেছিল। তবে সে সময় সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার অজুহাতে তাকে স্বপদে বহাল রাখা হয়েছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

গুলশানে জুমার নামাজ শেষে তোপের মুখে পদত্যাগী রাষ্ট্রপতি চুপ্পু

আপডেট সময় : ০৬:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬