ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট

কালীগঞ্জ শহরের প্রধান সড়কে হকার ও যানজটের ভোগান্তি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে বড়বাজার পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি বর্তমানে হকার ও বিভিন্ন যানবাহনের দখলে চলে গেছে। ফুটপাতের ভ্রাম্যমাণ ব্যবসায়ী, ইজিবাইক, মোটরচালিত রিকশা ও ভ্যানের অবাধ অবস্থানের কারণে পথচারীরা প্রতিদিন তীব্র যানজটের কবলে পড়ছেন। এর সঙ্গে বর্ষাকালের জলাবদ্ধতা যুক্ত হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, এই ব্যস্ত সড়কের দুই পাশের বেশিরভাগ জায়গা দখল করে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা দোকান বসিয়েছেন। রঙিন ছাতা টাঙিয়ে ডাব, সিদ্ধ ডিম, মৌসুমি ফল ও জুসের মতো বিভিন্ন পণ্যের পসরা সাজানো হয়েছে রাস্তার ওপরই। সড়কের ডিভাইডারের উত্তর পাশে প্রায় ৩০ ফুট প্রশস্ত রাস্তার ২৫ ফুট এবং দক্ষিণ পাশে প্রায় ২৫ ফুট রাস্তার ২০ ফুট অংশ এখন অবৈধ দখলদারদের নিয়ন্ত্রণে। যানবাহন চলাচলের জন্য সামান্য জায়গা অবশিষ্ট থাকায় সারাক্ষণই যানজট লেগে থাকছে।

দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় বর্ষার পানি রাস্তায় জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুতগতির যানবাহনের চাকার ধাক্কায় এসব গর্তের কাদা পানি ছিটে পথচারী ও দোকানপাটের ওপর পড়ছে, যা জনভোগান্তিকে আরও প্রকট করে তুলেছে। সড়কের পাশের ব্যবসায়ীরাও চরম সংকটে পড়েছেন। রূপসাগর গ্লাস হাউজের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, নিয়মিত মোটা অঙ্কের ভাড়া দিয়ে ব্যবসা করা সত্ত্বেও ফুটপাত দখলের কারণে ক্রেতারা দোকানে আসতে পারেন না। মালামাল আনা-নেওয়ার ক্ষেত্রেও গাড়ি দাঁড় করানোর জায়গা পাওয়া যায় না। এ নিয়ে কথা বলতে গেলে প্রায়ই বাগবিতণ্ডার সৃষ্টি হয়, তবে কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান মেলেনি।

এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী কবির হাসান জানান, বাসস্ট্যান্ড থেকে বড়বাজার পর্যন্ত সড়কের দুই পাশের ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের নতুন বাজার সংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাস্তায় জটলা সৃষ্টি করা ইজিবাইক ও রিকশাসহ অন্যান্য ছোট যানবাহনের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের কাজ চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জ শহরের প্রধান সড়কে হকার ও যানজটের ভোগান্তি

আপডেট সময় : ০৬:৪২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬