ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

গাজী নজরুল ইসলামের বহিষ্কারের চিঠি পেলে আইনি ব্যবস্থা নেবে ইসি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার বিকেলে দলীয় এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি সংসদ সদস্য গাজী নজরুলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। গত সোমবার রাত থেকে ছড়িয়ে পড়া ভিডিওটিতে তাকে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এই অনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে দলটির পক্ষ থেকে সাংগঠনিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছিল।

এদিকে, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের (ইসি) কাছে পৌঁছলে তারা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বুধবার বিকেলে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি এই কথা জানান।

আজ বুধবার (২২ জুলাই) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

গত সোমবার (২০ জুলাই) রাত থেকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়াতে থাকে। ভিডিওটিতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে এমপি গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। এর প্রেক্ষিতে সাংগঠনিক তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিল জামায়াতে ইসলামী।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

গাজী নজরুল ইসলামের বহিষ্কারের চিঠি পেলে আইনি ব্যবস্থা নেবে ইসি

আপডেট সময় : ০৯:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬