ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয় সিরাজগঞ্জে তিন মাদক মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক মানচিত্রে ‘লিটল ইতালি’ বাদ, নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি

১৬ বছর পর খুলনায় গ্রেপ্তার বাবুগঞ্জের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের বাবুগঞ্জ উপজেলার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি আরিফ হোসেনকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ জুলাই রাতে খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে র‍্যাব-৬-এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আরিফ হোসেন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল হাই আকনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে আরিফ হোসেনের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১০ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করে। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাবুগঞ্জ থানায় পৌঁছালে ওসি মিজানুর রহমান হাওলাদার তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।

এই নির্দেশের পর বাবুগঞ্জ থানার এএসআই ইভেন মাহাদী তথ্যপ্রযুক্তি ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করেন। পুলিশের অনুসন্ধানে জানা যায়, আরিফ হোসেন দীর্ঘদিন ধরে খুলনার খালিশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। নিশ্চিত তথ্যের ভিত্তিতে এএসআই ইভেন মাহাদীর নেতৃত্বে পরিচালিত অভিযানে র‍্যাব-৬, খুলনার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে যেখানেই তারা আত্মগোপনে থাকুক না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০: ৫৭আপডেট : ২১ জুলাই ২০২৬, ১১: ১১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

১৬ বছর পর খুলনায় গ্রেপ্তার বাবুগঞ্জের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি

আপডেট সময় : ১১:২১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬