
দীর্ঘ ১৬ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের বাবুগঞ্জ উপজেলার অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি আরিফ হোসেনকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ জুলাই রাতে খুলনা মহানগরীর খালিশপুর এলাকা থেকে র্যাব-৬-এর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আরিফ হোসেন বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের মৃত আব্দুল হাই আকনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে আরিফ হোসেনের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১০ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করে। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। সম্প্রতি আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাবুগঞ্জ থানায় পৌঁছালে ওসি মিজানুর রহমান হাওলাদার তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
এই নির্দেশের পর বাবুগঞ্জ থানার এএসআই ইভেন মাহাদী তথ্যপ্রযুক্তি ব্যবহার, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ধারাবাহিক অনুসন্ধানের মাধ্যমে আসামির অবস্থান নিশ্চিত করেন। পুলিশের অনুসন্ধানে জানা যায়, আরিফ হোসেন দীর্ঘদিন ধরে খুলনার খালিশপুর এলাকায় আত্মগোপনে ছিলেন। নিশ্চিত তথ্যের ভিত্তিতে এএসআই ইভেন মাহাদীর নেতৃত্বে পরিচালিত অভিযানে র্যাব-৬, খুলনার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তীতে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, দীর্ঘদিন পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা নজরদারি এবং আন্তঃজেলা সমন্বয়ের মাধ্যমে যেখানেই তারা আত্মগোপনে থাকুক না কেন, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০: ৫৭আপডেট : ২১ জুলাই ২০২৬, ১১: ১১
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২