ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া গুলশানে ককটেল বিস্ফোরণ মামলায় ১৫ আসামির ৩ দিনের রিমান্ড ক্ষমতার পাঁচ মাসে কেন হতাশ পশ্চিমবঙ্গের মানুষ, কী বলছে পরিস্থিতি মাদরাসা প্রধানদের ইআইআইএনভিত্তিক সিম কার্ড সচল রাখার নির্দেশ পাংশায় প্রবাসীর স্ত্রী রুনা হত্যায় প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চুয়াডাঙ্গায় ছাগল চুরির দায়ে যুবককে সশ্রম কারাদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা এলাকায় ছাগল চুরির অভিযোগে মো. সাব্বির (২৬) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। আটকের পর তাকে সামারি ট্রায়াল আদালতে হাজির করা হলে আদালত তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দণ্ডিত সাব্বির তালতলা গ্রামের মৃত মজিবুলের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নির্দেশনায় নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে গত ১৮ জুলাই সকাল ৯টার দিকে এই অভিযান পরিচালিত হয়। চুয়াডাঙ্গা সদর পুলিশ ফাঁড়ির এসআই (নি.) মো. আকরাম খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা সঙ্গীয় ফোর্স ও অভিযোগকারী মো. হাসান উদ্দিনকে সঙ্গে নিয়ে তালতলা গ্রামের মাঠ এলাকায় অভিযান চালান। এ সময় সাব্বিরকে একটি খাসি ছাগল চুরি করা অবস্থায় হাতেনাতে ধরা হয়।

অভিযুক্তের বিরুদ্ধে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চুরি, মাদক ও চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় ছাগল চুরির দায়ে যুবককে সশ্রম কারাদণ্ড

আপডেট সময় : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬