ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক মার্কেটিং সমবায় সমিতির নির্বাচন সম্পাদক পদে মোমবাতি মার্কা নিয়ে প্রচারণায় তুঙ্গে মোঃ শেখ ফরিদ উদ্দিন টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ইয়াবা জব্দ কুমিল্লায় লবণের চালানের আড়ালে ইয়াবা পাচারে ইয়াবা সহ আটক-৫ চট্টগ্রামে ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত লালমনিরহাটে ছোট শিশু ‎নন্দিনী হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হবে, ত্রাণমন্ত্রী আমজাদহাটে বজ্রপাতে প্রাণ হারালো ২ শিশুর লক্ষীপুরে ডাক্তার দেখাতে গিয়ে ছেলে সন্তান সহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ সোনাগাজীতে গাঁজা সহ আটক-১ আশুলিয়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

লালমনিরহাট পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ১২:১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (৯ মে) শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী অবৈধ অনুপ্রবেশ এবং আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু চোরাচালান রোধে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি জানায়, পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

একই সঙ্গে কোরবানি ঈদকে সামনে রেখে সীমান্ত দিয়ে গরু চোরাচালান ও মাদক কারবার রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা। সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে টহল তৎপরতা জোরদার করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকতে সীমান্তবর্তী এলাকায় মাইকিং করা হচ্ছে।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানবপাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। কোরবানি ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ঠেকাতেও আমরা অত্যন্ত সতর্ক অবস্থানে আছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লালমনিরহাট পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

আপডেট সময় : ১২:১১:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬