সংবাদ শিরোনাম :
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে প্রেসিডেন্ট মির্জা ফখরুল
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো নিজের জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুরে হেলিকপ্টারযোগে তিনি ঠাকুরগাঁওয়ে পৌঁছান।
সফরের অংশ হিসেবে তিনি তার মা-বাবার কবর জিয়ারত করবেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণের কর্মসূচি রয়েছে তার।
ঠাকুরগাঁও সফরকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেয়ার কথা রয়েছে প্রেসিডেন্টের। এর মধ্যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন কর্মসূচিও অন্তর্ভুক্ত রয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin





























