ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮৫ বছর বয়সে না ফেরার দেশে মার্কিন অভিনেতা জেমস স্লোয়ান নবীনগরে নতুন এসিল্যান্ড হিসেবে যোগ দিলেন শারমিন সুলতানা জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রীর ১০ কর্মসূচি ও কূটনৈতিক তৎপরতা টাঙ্গাইলে রডের বদলে বাঁশ: সাব-ঠিকাদার গ্রেপ্তার, তদন্ত কমিটি গঠন কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪ আওয়ামী লীগ নেতা ইসরাইল নতুন সিরীয় ভূখণ্ড দখল করছে, দাবি প্রেসিডেন্ট আল-শারার চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের শাটডাউন ও গণস্বাক্ষর কর্মসূচি এনসিএল সামনে রেখে ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা সম্পন্ন জাতিসংঘের অধিবেশনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় শিশুর স্থুলতা রোধে পরিবারের ৬টি কার্যকর পরামর্শ

সৌদি আরবে খেজুর কারখানায় মেশিনে কাটা পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের আল-কাসিম অঞ্চলের বুকারিয়া এলাকায় খেজুর প্রক্রিয়াজাতকরণ কারখানায় কাজ করার সময় মেশিনে কাটা পড়ে মো. নাদিম হোসেন (২৭) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার বাংলাদেশ সময় রাত পৌনে ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত নাদিম হোসেন কুমিল্লার বুড়িচং পৌরসভার যদুপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক স্বচ্ছলতার স্বপ্ন নিয়ে প্রায় ১০ মাস আগে নাদিম সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তিনি বুকারিয়া এলাকার একটি খেজুর প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণ কারখানায় কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি কারখানার একটি মেশিন পরিষ্কার করার জন্য ভেতরে প্রবেশ করেছিলেন। এ সময় বাইরে থাকা তার সহকর্মীরা অসাবধানতাবশত মেশিনটি চালু করে দিলে তিনি ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনার পর সৌদি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার তিন কর্মীকে আটক করা হয়েছে। নিহতের বাবা সামাদ মিয়া অভিযোগ করেছেন যে, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন। এছাড়া তিনি দ্রুত তার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে এনে পরিবারের কাছে হস্তান্তরের জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন জানান, তিনি ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। তিনি আরও বলেন, প্রবাসে মৃত্যুবরণকারী বাংলাদেশিদের মরদেহ সরকারি ব্যবস্থাপনায় দেশে আনার সুযোগ রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে খেজুর কারখানায় মেশিনে কাটা পড়ে কুমিল্লার যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬