ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরায় দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠিতে তৈরি দুর্গা প্রতিমা সৌদিতে চার দফা হামলার দাবি হুতিদের, লক্ষ্যবস্তু বিমানবন্দর ও আরামকো জনগণের স্বার্থে আবু সাঈদের মতো জীবন দেব: জামায়াত এমপি বেলাল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নয়, রাসেলকে খালাস হাইকোর্টের রিয়াদ বিমানবন্দরে আবারও হামলা, যাত্রী টার্মিনালে অগ্নিকাণ্ড রিয়াদ বিমানবন্দরে আবারও অজ্ঞাত বস্তুর আঘাত ও অগ্নিকাণ্ড হুতি হামলার জেরে রিয়াদে আতঙ্ক, বন্ধ বিমানবন্দর ও স্কুল ল্যাপটপের অবস্থান জেনেও উদ্ধার করতে পারছে না পুলিশ জ্বালানি তেল ও দুর্নীতির প্রতিবাদে এনসিপির সপ্তাহব্যাপী কর্মসূচি খাগড়াছড়িতে নারী ফুটবল একাডেমি প্রতিষ্ঠার ঘোষণা ওয়াদুদ ভূইয়ার

যুক্তরাজ্যে তীব্র দাবদাহে পথচারীদের তৃষ্ণা মেটালেন ওবায়দুল কবীর

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন মানবিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন বার্মিংহামের স্মলহিথ এলাকার সদ্য সাবেক কাউন্সিলর প্রার্থী ওবায়দুল কবীর। প্রচণ্ড গরমে দুর্ভোগে পড়া পথচারীদের মাঝে তিনি ব্যক্তিগত উদ্যোগে ঠাণ্ডা পানীয় পানি বিতরণ করেছেন।

সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা বিরাজ করায় শ্রমজীবী মানুষ, বয়স্ক নাগরিক এবং পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এই সংকটময় পরিস্থিতিতে মানুষের কষ্ট কিছুটা লাঘবের উদ্দেশ্যেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। ওবায়দুল কবীর জানান, সমাজের মানুষের পাশে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করবেন। একইসঙ্গে তিনি এই মানবিক কাজে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ওবায়দুল কবীরের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল সময়োপযোগী এবং প্রশংসনীয় হিসেবে আখ্যায়িত করেছেন। কমিউনিটির বিশিষ্টজনদের মতে, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের এমন সামাজিক কর্মকাণ্ড পারস্পরিক সৌহার্দ্য ও দায়িত্ববোধকে আরও সুদৃঢ় করে এবং অন্যদেরও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করে।

এ সময় অন্যদের মধ্যে ক্বারী আব্দুল মুকিত আজাদ, দেলওয়ার হোসেন, মোর্শেদ আহমেদ, মনোয়ার হোসেন, আব্দুল মোহিত, ফখরুল ইসলাম রিপন, সৈয়দ জামাল এবং মোহাম্মদ চৌধুরীসহ স্থানীয় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

যুক্তরাজ্যে তীব্র দাবদাহে পথচারীদের তৃষ্ণা মেটালেন ওবায়দুল কবীর

আপডেট সময় : ১২:২৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬