ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এমপির ডিও লেটারে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ সৌদি আরব কেন হুতিদের সামরিকভাবে পরাজিত করতে পারছে না মক্কা-মদিনার নিরাপত্তায় হুমকি এলে বাংলাদেশ পাশে থাকবে: শামা ওবায়েদ শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা ১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক উত্তরায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর কন্যাশিশুর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ হরিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশ হাইকোর্টের দুই নায়িকার মধ্যে গভীর বন্ধুত্ব সম্ভব নয় বলে মত রানী মুখার্জির

কিশোরগঞ্জ টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী

মোঃ পলাশ সালমান কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ পলাশ সালমান
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জে কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড পল্লী বিদ্যুতের সংযোগ, আর এ কারণে টানা ৭২ ঘণ্টা ধরে বিদ্যুৎহীন কিশোরগঞ্জের বিভিন্ন গ্রামীণ জনপদ, প্রচণ্ড গরমের মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হওয়ায় জন জীবনে নেমে এসেছে নজির বিহীন দুর্ভোগ, ভোগান্তিতে নাভিশ্বাস হয়ে ওঠেছে পল্লী বিদ্যুতের গ্রাহকদের পরিবারে।

জানা যায় যে, বাংলা নববর্ষের ১ম রাতে প্রচণ্ড কালবৈশাখীর ঝড় বয়ে যায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন জনপদের ওপর দিয়ে, এতে পল্লী বিদ্যুতের লাইনের ওপর গাছ পড়ে অসংখ্য স্থানে তার ছিঁড়ে যায়, কোথাও কোথাও লাইনের ওপর ভেঙ্গে পড়ে গাছগাছালি, কোথাও কোথাও ভেঙে পড়ে বৈদ্যুতিক খুঁটি।

এ কারণে ৩ দিন ধরে কিশোরগঞ্জের বিভিন্ন জনপদ অন্ধকারে ডুবে রয়েছে, ফ্রিজে রাখা পচনশীল খাবার নষ্ট হয়ে যাচ্ছে, দেখা দিয়েছে তীব্র পানির সংকট, এমনকি চার্জের অভাবে বন্ধ হয়ে গেছে নিত্য ব্যবহার্য মোবাইল ফোন সহ যাবতীয় ইলেকট্রনিকস সামগ্রী।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাভুক্ত কিশোরগঞ্জ সদর, হোসেনপুর, পাকুন্দিয়া, কটিয়াদী, করিমগঞ্জ, তাড়াইল, নিকলী, বাজিতপুর, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার গ্রাহকেরা এমন সংকটের মুখে পড়েছেন।

গ্রাহকেরা বলছেন, দিনের বেলা তীব্র গরমের জ্বালায় ঘরে টেকা দায় হয়ে গিয়েছে, আর এমন ঘুটঘুটে অন্ধকারের কারণে বাড়ছে চুরি, ঝড়ের তাণ্ডবের অজুহাতে এত দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকা মেনে নেওয়া যায় না।

কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের আজিজুল ইসলাম, আব্দুল মালেক ও বকুল মিয়া বলেন, আমাদের এলাকায় ৩ দিন যাবত কোনো বিদ্যুৎ নেই, যে কারণে তীব্র খাবার পানির সংকটে পড়েছি, পাশাপাশি কুরবানির ঈদে বিক্রির জন্য যে গরু লালন-পালন করছি তাতে তীব্র সমস্যার সম্মুখীন হচ্ছি, গরুকে গোসল করাতে পারছি না, একেকটা গরুর দাম ৩/৪ লক্ষ টাকা এ সমস্যা থেকে মুক্তি চাই।

একই গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফায়জুল ইসলাম বলেন, আমার ছেলে এসএসসি পরীক্ষার্থী বিদ্যুৎ না থাকার কারণে পড়াশোনায় ক্ষতি হচ্ছে।

তাড়াইল উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ আলী ও দীন ইসলাম বলেন, লোডশেডিংয়ের কারণে আমাদের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ব্যবসায় লোকসান গুণতে হচ্ছে।

সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের অটোরিকশা চালক হান্নান মিয়া বলেন, অটোরিকশা চালিয়ে সংসার চালাই, ৩ দিন ধরে বিদ্যুৎ না থাকায় অটোরিকশা চার্জ দিতে পারছি না, যে কারণে গাড়ি বাসায় পড়ে আছে, ইনকাম নেই, ধারদেনা করে সংসার চালাচ্ছি।

এ বিষয়ে কথা হলে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আতিকুজ্জামান চৌধুরী বলেন, পহেলা বৈশাখের রাতে হওয়া ঝড়ে লাইনের ওপর গাছপালা পড়ে তার ছিঁড়ে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

এমনকি ১৬ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায়ও ঝড়ে লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমানে সংস্কারকাজ পুরোদমে চলছে এবং আজকের মধ্যেই সব এলাকায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিশোরগঞ্জ টানা ৭২ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে এলাকাবাসী

আপডেট সময় : ০৮:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬