ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ তরুণদের ‘ককরোচ’ আন্দোলনে চাপে মোদি সরকার, বিজেপির নতুন চ্যালেঞ্জ সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী নদীয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা পটুয়াখালীতে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনায় কেন এখনো তদন্ত শুরু করতে পারেনি কমিটি সরকারের ছয় মাস পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ পর্যালোচনা সভা মিয়ানমার বলছে বাংলাদেশে ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কৃষি ও পল্লী ঋণে ৬০ হাজার কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ

সুনামগঞ্জে ফেইসবুক ষ্ট্যার্টার্সের জের দুপক্ষের সংঘর্ষে আহত ২০

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৭:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ষ্ট্যার্টাসকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় নারী সহ উভয় পক্ষের ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

৪ এপ্রিল শনিবার সকালে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কাইল্যাচর গ্রামে নানশ্রী রাস্তায় এ সংঘর্ষের ঘটনা ঘটে, ওই সংঘর্ষে গুরুতর আহত নারী সহ ৬ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাইল্যাচর গ্রামের বাসিন্দা আব্দুল ওয়াহাবের ছেলে আল আমিন এবং একই গ্রামের মৃত সোরাব আলীর ছেলে মাওলানা নজমুল হক নসিবের চরমহল্লা টেটিয়ারচর বাজারে পূর্ব শত্রুতার জের ধরে সম্প্রতি কথা কাটাকাটি হয়, পরবর্তীতে বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তিমূলক কথাবার্তা লেখালেখির মাধ্যমে বিষয়টি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ নিয়ে শুক্রবার রাতে টেটিয়ারচর বাজারে উভয় পক্ষের সমর্থকরা মুখোমুখি এবং ডাকাডাকি করলে উত্তেজনা চরমে পৌঁছে।

৪ এপ্রিল শনিবার সকাল ৭টায় ২ পক্ষের লোকজন দেশীয় অস্ত্র লাটিসোটা নিয়ে চরমহল্লা-নানশ্রী সড়কের উপর সংঘর্ষের জড়িয়ে পড়লে উভয় পক্ষের ২০ জন আহত হয়, আহতদের মধ্যে ৬ জনকে সিলেটের এমএজি ওসামানী হাসপাতালে ও অন্য আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে, সংঘর্ষের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়, বর্তমানে এলাকায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুনামগঞ্জে ফেইসবুক ষ্ট্যার্টার্সের জের দুপক্ষের সংঘর্ষে আহত ২০

আপডেট সময় : ০৭:২৬:৪১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬