ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে মাদরাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৫ শিক্ষার্থী দগ্ধ মিরপুরে রাড্ডা হাসপাতাল গুঁড়িয়ে দখল, নাহিদ ইসলামের তীব্র ক্ষোভ জাসদের কার্যালয়ে অভিযান, ২৮৯ জনকে আটক করল পুলিশ রাজধানীর তিতুমীর কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪ ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন আব্দুর রহমান সামুদ্রিক খাতের আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের দুই বন্দির ঢামেক হাসপাতালে মৃত্যু এক সপ্তাহে ৪ কনসার্টে শিরোনামহীন ব্যান্ডের ব্যস্ততা অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ প্রধান বিচারপতির

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় বিশেষ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় বিশেষ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

২৮ মার্চ ২০২৬ শনিবার সকাল ১১টায় নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত হোটেল নর্থ ভিউর হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি এবং কেন্দ্রীয় নীতি-নির্ধারক পরিষদের সদস্য সচিব মুহাম্মদ মনজুর হোসেন উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

সভায় সফরসঙ্গী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রচার ও প্রকাশনা সচিব এম এম হোসাইন আহমদ এবং তথ্যপ্রযুক্তি সচিব নুরনবী সোহেলও উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে রংপুর বিভাগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

রংপুর বিভাগীয় সভাপতি আশরাফ খান কিরণের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভাগীয় সম্পাদক মো. তারেক বাপ্পীসহ রংপুর, নীলফামারী, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর ও লালমনিরহাট জেলার সভাপতি-সম্পাদক এবং মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন রংপুর জেলা সভাপতি ধ্রুবক রাজ, মহানগর সভাপতি মো. আব্দুর রহমান, নীলফামারী জেলা সভাপতি মো. আব্দুল মালেক, গাইবান্ধা জেলা সভাপতি মো. হারুন অর রশিদ বাদল এবং ঠাকুরগাঁও জেলা সভাপতি মো. জুলফিকার আলী। এছাড়াও বিভিন্ন জেলার সম্পাদক ও সাংগঠনিক নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ সাংবাদিকতা পেশার গুরুত্ব, দায়িত্ববোধ এবং নৈতিকতার বিষয় গুলো বিশেষ ভাবে তুলে ধরেন।

তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে বস্তুনিষ্ঠ, নির্ভীক ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে ভুয়া তথ্য ও অপপ্রচারের এই সময়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই।

কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি তার বক্তব্যে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা এবং পেশাগত মানোন্নয়নের ওপর জোর দেন। তিনি তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর সাংবাদিকতা চর্চা এবং জনগণের আস্থা অর্জনে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সকল নেতাকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দও নিজেদের মতামত তুলে ধরে সংগঠনের উন্নয়নে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন। তারা আশাবাদ ব্যক্ত করেন, এই বিশেষ সভার মাধ্যমে রংপুর বিভাগে জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সাংবাদিকদের মধ্যে পেশাগত সচেতনতা বৃদ্ধি পাবে।

সবশেষে সভা সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় বিশেষ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬