ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আস্থা ফেরাতে কঠিন সত্য স্বীকারের আহ্বান জাতিসংঘ সভাপতির টেকনাফে রোহিঙ্গা বহনকারী নৌকাডুবি, নারী ও শিশুর মৃত্যু সিলেটের রায়নগরে ট্রিপল মার্ডার: তদন্তে নামল পিবিআই, বাবুল ২ দিনের রিমান্ডে নতুন পেশায় যুক্ত হলেন অভিনেতা হাসান মাসুদ গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ১৭ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভাটারা নতুন বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মানুষকে সমস্যার বদলে সমাধানের কারিগর হিসেবে দেখার আহ্বান শ্যামনগরে মুন্ডা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব উদযাপিত মালয়েশিয়ায় শিশু নির্যাতনবিরোধী অভিযানে বাংলাদেশি সহ ৫৩ জন আটক

চন্দ্রগঞ্জে দোকান ঘর ভাঙচুর ও হামলার অভিযোগ ডিবিকে তদন্তের নির্দেশ আদালতের

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৩৫৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হুমায়ুন কবির,
নিজস্ব প্রতিবেদক:

লক্ষ্মীপুরে জমি দখল, দোকানঘর ভাঙচুর, লুটপাট ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)-এর ওসিকে নির্দেশ প্রদান করেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন, অ্যাডভোকেট এম. নজরুল ইসলাম রাসেল, জজকোর্ট, লক্ষ্মীপুর।

মামলার সংক্ষিপ্ত বিবরণ: মামলার বাদী আল মামুন (৩৮) অভিযোগে জানান, চন্দ্রগঞ্জ থানার ১২নং চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর এলাকায় নূরুল্যাপুর হাজী কালা মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার পূর্ব পাশে তাঁর মালিকানাধীন ১২ শতাংশ জমিতে অনধিকার প্রবেশ করে অভিযুক্তরা একটি টিনশেড দোকানঘর ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষতিসাধন করে।

এছাড়া প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেহগনি ও সৃষ্টিকরই গাছের প্রায় ৫০ মন কাঠ লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়। ঘটনার সময় বাধা দিতে গেলে সাক্ষীদের ওপর লাঠি-সোটা ও লোহার রড দিয়ে হামলা চালিয়ে আহত করা হয় বলেও মামলায় উল্লেখ রয়েছে।

ভুক্তভোগীদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে। পরবর্তীতে অভিযুক্তরা মামলা বা আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়।

থানায় অভিযোগের পর মামলা বাদীর অভিযোগ, ঘটনার পর চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তা আমলে না নেওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন।

আইনগত ধারা, মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৪২৭/৩৭৯/৫০৬(২) ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানানো হয়েছে।

আদালতের নির্দেশে এখন ডিবি তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চন্দ্রগঞ্জে দোকান ঘর ভাঙচুর ও হামলার অভিযোগ ডিবিকে তদন্তের নির্দেশ আদালতের

আপডেট সময় : ১২:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫