ঢাকা ০১:১৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইয়েমেনে নতুন করে সংঘাত: চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ বর্ষায় পায়ের সুরক্ষায় করণীয় ও প্রয়োজনীয় সতর্কতা যুদ্ধবিরতি নিয়ে কায়রোতে হামাসের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, ব্রহ্মপুত্র নদে পোনা অবমুক্ত ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৭ জলবায়ু সংকট মোকাবিলা ও অস্তিত্ব রক্ষায় পরিকল্পিত বৃক্ষরোপণের তাগিদ মিয়ানমারের জান্তাকে কাছে টানার চড়া মাশুল গুনছে প্রতিবেশীরা ডেঙ্গু শক সিনড্রোম: ভয়াবহতা ও প্রতিরোধের কার্যকরী উপায় রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা নিয়ে মিয়ানমারের নতুন দাবি ও পরিসংখ্যান অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

রংপুরের খামারটারী মিয়াজী পাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৬:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬৫ বার পড়া হয়েছে

রংপুরের খামারটারী মিয়াজী পাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর:

রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব খামারটারী মিয়াজী পাড়ায় বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ডে কাপড়, আসবাবপত্র, ফ্রিজ, রাইস কুকার, ফ্যান এবং ঘরে রাখা ৭ লাখ টাকার তামাক পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা

ঘটনার সময় পরিবারের স্ত্রী আসেদা বেগম অসুস্থ থাকায় হাসপাতালে ছিলেন। ঘরে ছিলেন আজারুল ইসলাম ও তাদের মেয়ে। মুহূর্তের মধ্যে দাউদাউ আগুন বাড়ি গ্রাস করলে প্রতিবেশীরা আতঙ্কিত হয়ে বাইরে ছুটে আসে।

দূখ ও হতাশার মধ্যে আজারুল ইসলাম বলেন, আমি বাজারে থাকা অবস্থায় হঠাৎ দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। পরে বাড়ি গিয়ে দেখি সব কিছুই আগুনে ছাই হয়ে গেছে। প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি,
তবে সব কিছুই পুড়ে গেছে। আমাদের ২টি গরু বেঁচে গেছে। চোখের সামনে নিঃস্ব হয়ে যাচ্ছি, বলতে পারছি না কীভাবে সামলাবো। পরিবারে তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় রাব্বি মিয়া বলেন, ঘরে আগুন লেগে ভয়াবহ শব্দে সব কিছু ছাই হয়ে যাচ্ছিল। আজারুল ভাই নিজে চেষ্টা করেও কিছুই রক্ষা করতে পারলেন না। আমরা প্রতিবেশীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছি, তবে পুরো কিছুই পুড়ে গেছে।

খবর পেয়ে গঙ্গাচড়া উপজেলা দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবারগুলো মাথা গোঁজার স্থান ও সহায়তার অপেক্ষায় রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরের খামারটারী মিয়াজী পাড়ায় গভীর রাতে অগ্নিকাণ্ড ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লক্ষ টাকা

আপডেট সময় : ০৬:২৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫