ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যা ও অব্যাহত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিবাদ, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

মোঃ মাহবুবুর রহমান, ব্যুরো প্রধান --ঢাকা বিভাগ ,
  • আপডেট সময় : ০৯:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যা ও অব্যাহত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিবাদ, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহবুবুর রহমান, ব্যুরো প্রধান –ঢাকা বিভাগ ,

ফিলিস্তিনে অবৈধ দখলদার ইসরাইল কর্তৃক ইতিহাসের বর্বরতম নিষ্ঠুর ও পৈশাচিক গণহত্যা এবং অব্যাহত হামলার ফিলিস্তিনে অবৈধ দখলদার প্রতিবাদে ইসরাইল কর্তৃক ইতিহাসের বর্বরতম নিষ্ঠুর ও পৈশাচিক গণহত্যা এবং অব্যাহত হামলার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে আজ ০৭ এপ্রিল সোমবার বিকেলে কাঁচপুর মহাসড়কে এক বিক্ষোভ সমাবেশমিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ড. ইকবাল হোসেন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারী আবু সাঈদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য ইলিয়াছ মোল্লা, ইঞ্জিনিয়ার আবদুল বাকী, ছাত্র নেতা আকরাম হোসাইন, জেলা কর্ম পরিষদ সদস্য মাওলানা মজিবুর রহমান মিয়াজী, এডভোকেট ইসরাফিল হোসাইন, মুফতী জাহাঙ্গীর আলম প্রমূখ।
কাঁচপুর বাস স্টান্ডে সমাবেশ করে বিশাল বিক্ষোভ মিছিলটি কাঁচপুর থেকে শুরু হয়ে নয়াবাড়ি সড়ক প্রদক্ষিণ করে আবার কাঁচপুর ব্রিজে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার বলেছেন, আবহমানকাল থেকে ফিলিস্তিন একটি ঐতিহাসিক জনপদ। এই ভূমিতে অসংখ্য নবী রাসূলের জন্ম। মুসলমানরাই এখানকার প্রকৃত অধিবাসী। বৃটিশ শাসনামলে ভাগ করো শাসন করো নীতির আলোকে মধ্যপ্রাচ্যকে ছোট ছোট রাষ্ট্রে পরিণত করা হয়। এরই ফাকে বৃটিশদের কুটকৌশলের মাধ্যমে গোটা দুনিয়া থেকে ইহুদী সন্ত্রাসীদের ফিলিস্তিনে বসতি স্থাপনের সূযোগ করে দেয়া হয়। অবৈধভাবে ভূমি দখল করে তারা প্রতিনিয়ত সন্ত্রাসী কর্মকান্ডই শুধু নয় পৃথিবীর ইতিহাসে বর্বরতম গণহত্যা পরিচালনা করছে। সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলকে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা ক্ষমতাধর রাষ্ট্রগুলো। তারা একদিকে মানবাধিকারের কথা বলে, অপরদিকে ফিলিস্তিনে নির্মম গণহত্যাকে পৃষ্ঠপোষকতা দান করে। জাতিসংঘকে অবশ্যই সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের সদস্যপদ বাতিল করতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকে স্বীকৃতি দিতে হবে। অবিলম্বে গণহত্যা বন্ধ করতে হবে।
ড. ইকবাল হোসেন ভূইয়া বলেন, ফিলিস্তিনকে ইজরাইলি দখলমুক্ত করতে গোটা দুনিয়ার মুক্তিকামি মানুষের সাথে আমারা ঐক্যবদ্ধ আছি।
জেলা সেক্রেটারী মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, আধুনিক দুনিয়ার নিষ্ঠুর কসাই নেতানিয়াহুকেসহ তার বংশবদ সামরিক অফিসারদের ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে আন্তর্জাতিক আদালতে বিচারের ব্যবস্থা করতে হবে। মানবতা বিরোধী অপরাধের জন্য যে সকল রাষ্ট্র ইসরাঈলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের বিরুদ্ধে জাতিসংঘকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনের মানবতার কান্নায় আজ গোটা দুনিয়া ক্রন্দনরত, অথচ মধ্যপ্রাচ্যসহ মুসলিম রাষ্ট্র প্রধানরা নিরব দর্শকের ভূমিকা পালন করছে। তিনি মুসলিম রাস্ট্রগুলোকে ইসরাঈলের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফিলিস্তিনে ইসরাইল কর্তৃক গণহত্যা ও অব্যাহত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিবাদ, সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:০৯:৪২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫