ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ে বিপর্যস্ত নীলফামারী, ব্যাহত কৃষি ও শিল্প উৎপাদন পাঁচ ব্যাংকের প্রশাসক প্রত্যাহার, মূল দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের হাতে তাহিরপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়ি ও বাড়িতে হামলা, আহত ১০ বুধবার থেকে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ, বাড়ছে এলএনজি সরবরাহ নর্থ সাউথ শিক্ষার্থীদের জন্য ঢাকা ব্যাংকের বিশেষ মাস্টারকার্ড চালু ইন্দোনেশিয়ায় ফের ভূমিকম্প, সুমাত্রায় অনুভূত ৬.৪ মাত্রার কম্পন জনকল্যাণে পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী মিথ্যা অভিযোগ থেকে অব্যাহতি পেলেন বিআইডব্লিউটিএর প্রকৌশলী সাইদুর রহমান

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রংপুরে আধাবেলা ধর্মঘট পালিত : ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়াসহ ইসরাইলি সব পণ্য বয়কটের ডাক

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রংপুরে আধাবেলা ধর্মঘট পালিত : ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়াসহ ইসরাইলি সব পণ্য বয়কটের ডাক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (১৬ এপ্রিল) বুধবার
সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ফিলিস্তিনে চলমান ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে রংপুর মহানগরে দোকান বন্ধ রেখে আধাবেলা ধর্মঘট পালন করেছেন ব্যবসায়ীরা।

নগরীর সকল বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন তারা। পরে নগরীর সুপার মার্কেট চত্বরে সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে যোগ দিতে ফিলিস্তিনে গণহত্যা বিরোধী নানা ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হন ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষ।

বক্তারা বলেন, ফিলিস্তিনে শিশু, নারী, সাংবাদিক ও নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করে মানবতার বিরুদ্ধে নিকৃষ্টতম অপরাধ করছে ইসরায়েল। এর বিরুদ্ধে বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জোরালো প্রতিবাদ ও কার্যকর উদ্যোগ নিতে হবে। জাতিসংঘকে বর্বরতা বন্ধে দ্রুত হস্তক্ষেপ গ্রহণ করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

তারা আরো বলেন, বিশ্ব মানবতার ফেরিওয়ালারা আজ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে আছে, যখন ফিলিস্তিনে প্রতিদিনই রক্ত ঝরছে। এই ন্যায়
বিচারহীনতার বিরুদ্ধে সোচ্চার না হলে মানবতা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। তাই বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ থেকে প্রতিবাদ করার আহ্বান জানান তারা।

সমাবেশে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়া করেন এবং ইসরাইলি সব পণ্য বয়কটের ডাক দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে রংপুরে আধাবেলা ধর্মঘট পালিত : ফিলিস্তিনে শহীদদের জন্য দোয়াসহ ইসরাইলি সব পণ্য বয়কটের ডাক

আপডেট সময় : ০৫:৫৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫