ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি হাসিনাকে ‘অমূল্য সম্পদ’ বলা চসিক সচিবের অডিও ফাঁস কিশোরগঞ্জে ইমাম ও পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রম উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া, লিড মাত্র ১৫ রানের

বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে কথিত কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ১টি মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

১৬ জুন মঙ্গলবার বুড়িচং উপজেলার সদর ইউনিয়নের জগতপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন:- জগতপুর জাবক্সি ভূঁইয়া বাড়ি এলাকার আব্দুল হান্নান ভূঁইয়ার ছেলে শরিফুল ইসলাম শ্রাবণ (২৩) এবং একই গ্রামের ফুল মিয়ার ছেলে মো. ফয়সাল (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ১টি মামলার আসামি হিসেবে তাদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল, গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।

বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে পুলিশের ১টি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, সম্প্রতি কিশোর গ্যাংয়ের মহড়ার ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে, ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ২ জনকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, বুড়িচং উপজেলায় কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

আপডেট সময় : ১১:১৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬