ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ইয়েমেনের আল-মাশিক প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ২ পশু জবাইয়ে নিষেধাজ্ঞার প্রতিবাদে জবিতে গরু নিয়ে শিক্ষার্থীদের মিছিল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনার পরবর্তী দুই প্রতিপক্ষ কারা সাতক্ষীরায় ফেসবুক লাইভ করে যুবককে পিটিয়ে হত্যা গাজীপুরে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক কারবারিদের হামলা, আহত ২ নোবিপ্রবির পুরো ক্যাম্পাস সৌরবিদ্যুৎ চালুর পরিকল্পনা প্রতি তিন মাস পর বৃক্ষরোপণ কর্মসূচির তথ্য নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর মোহাম্মদপুরে দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ একজন কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

জামালপুরে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে আইনজীবী ও সাধারণ শিক্ষার্থীরা

মোঃ রাকিব হাসান জামালপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ২২০ বার পড়া হয়েছে

জামালপুরে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে আইনজীবী ও সাধারণ শিক্ষার্থীরা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিব হাসান জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে আইনজীবী ও সাধারণ শিক্ষার্থীরা। গতকাল জেলা জজ আদালতে আইনজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে আজ জেলা আইনজীবী সমিতি ও সাধারণ শিক্ষার্থীরা পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসুচি পালন করে। দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে আয়োজিত মানববন্ধনে জেলা আইনজীবী সমিতির সহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল আউয়ালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রিশাদ রেজওয়ান বাবু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নজরুল ইসলাম, অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ছাত্র নামধারী সন্ত্রাসীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আদালত প্রাঙ্গণে হামলা চালিয়ে আইনজীবীদের আহত করেছে। তারা আইনজীবীদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শণ করে বিচারাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এদিকে, আজ দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে পাল্টা মানববন্ধন করে সাধারণ শিক্ষার্থীরা।

কর্মসুচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, আমিমুল ইহসান, আফরিন জান্নাত আখিসহ অন্যান্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় শিক্ষার্থীরা বলেন, একটি ধর্ষণ মামলায় জন্ম নিবন্ধন জালিয়াতি করে আসামীকে নির্দোষ প্রমাণের অপচেষ্টা করে আইনজীবীরা। ধর্ষকের পক্ষ নেয়ার প্রতিবাদ করায় আইনজীবীরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করছি।

উল্লেখ্য, গতকাল একটি ধর্ষণ মামলার শুনানিকে কেন্দ্র করে আইনজীবী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের এগার জন আহত হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে পাল্টাপাল্টি মানববন্ধন করেছে আইনজীবী ও সাধারণ শিক্ষার্থীরা

আপডেট সময় : ১১:৪২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫