ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনিকে আরও এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে মাসব্যাপী ফল-২০২৬ এডমিশন ফেস্ট শুরু হাটহাজারীতে তরুণকে ধাওয়া করে গুলি, এলাকায় আতঙ্ক নিজেদের চোরাবালিতে আটকে ফেলেছে যুক্তরাষ্ট্র: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমরাহ ভিসায় সৌদিতে প্রবেশের নতুন নিয়ম ও শর্তাবলী জারি অস্ট্রেলিয়াকে নিয়ে ব্রডের মজা, ওয়ার্নারের পাল্টা বার্তা ‘বাংলাদেশকে ছোট কোরো না’ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিবসহ আটক ৩ ভারতে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুরের দুই বন্ধুর মৃত্যু গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমের কাঠামোগত রূপান্তর জরুরি: তথ্যমন্ত্রী কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি কবির সম্পাদক ঝুলন

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৭:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬ ১৫৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ জেলায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ মার্চ) দুপুরে জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য প্রোকৌশলী আবদুল বাকী, মাওলানা আবদুল মজিদ, মুফতি জাহাঙ্গীর আলম, গাজী আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, ইসলাম মানবতার মুক্তির একমাত্র গ্যারান্টি এবং মানুষের কল্যাণে কাজ করা ইসলামের নির্দেশ। তিনি জানান, জামায়াতে ইসলামী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নিয়মিতভাবে সামাজিক ও কল্যাণধর্মী কার্যক্রম পরিচালনা করে আসছে।
তিনি আরও বলেন, দলটি কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় না থাকলেও সীমিত সামর্থ্য নিয়ে কর্মীদের ব্যক্তিগত অর্থায়নে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করতে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের শেষে তিনি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে এবং কল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারায়ণগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৭:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬