ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইলহান ওমরের বাড়িতে মার্কিন অভিবাসন বিভাগের তল্লাশি সরকারবিরোধী চক্রান্তের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে আহসান মঞ্জিলের ৫ সিন্দুক: ৩টির রহস্য এখনো অমীমাংসিত ডেঙ্গুতে শিশুসহ ৪ জনের মৃত্যু, মোট আক্রান্ত ছাড়াল এক লাখ সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বলেছে রিয়াদ দূতাবাস লোহাগাড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও উৎসবের প্রস্তুতি নিয়ে মতবিনিময় এইচএসসির ফল প্রকাশ ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড ও ভাতা এপিএল ড্রাফটে নাম লিখিয়েছেন বাংলাদেশের আট ক্রিকেটার

সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচলে আরোপিত বিধিনিষেধের কারণে ঢাকা থেকে পরিচালিত আকাশপথে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। গত শনিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত ঢাকা থেকে সৌদিগামী মোট ৫১টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ফলে সরাসরি এবং বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ট্রানজিট ফ্লাইটের ৫ হাজার ৪১৮ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। সোমবার বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বেবিচকের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ৫১টি ফ্লাইটের মধ্যে ১২টি সরাসরি ফ্লাইট এবং ৩৯টি ট্রানজিট ফ্লাইট রয়েছে। সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি, রিয়াদ এয়ারের তিনটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের তালিকায় রয়েছে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের পাঁচটি, সালাম এয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইট। বেবিচক জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোর কার্যক্রমে বিধিনিষেধের প্রভাব এখন শুধু সরাসরি ফ্লাইটের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বিভিন্ন আন্তর্জাতিক এয়ারলাইনসের ট্রানজিট ফ্লাইটও এতে ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে। এই পরিস্থিতির কারণে যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

সৌদি আরবে ফ্লাইট বিধিনিষেধ: ঢাকা থেকে ৫১ ফ্লাইট স্থগিত

আপডেট সময় : ০৮:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬